শিরোনাম
◈ গাজীপুরে পৌর আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার ◈ রফতানিমুখী শিল্পে বড় প্রণোদনা: ১০ নতুন খাতে বন্ড ছাড়াই কাঁচামাল আমদানি, বাতিল হলো ৩০% মূল্য সংযোজনের শর্ত ◈ এআই দিয়ে প্রথমবার তৈরি হলো নতুন ভাইরাস, চিকিৎসায় সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগ ◈ দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: শেখ হাসিনাকে ঘিরে বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন, নতুন মোড়ে ঢাকা-দিল্লি সম্পর্ক ◈ অধ্যাপক ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ◈ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: সম্ভাব্য প্রার্থী হিসেবে হিসেবে আলোচনায় যারা ◈ ডোভালের বদলে আইবি প্রধান, হাসিনাকে ঘিরে বদলাচ্ছে দিল্লির কৌশল ◈ ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, নিহত ৮ ◈ পাঁচ বছর ধরে সেঞ্চুরি নেই, এবার বাংলাদেশের বিপক্ষে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান লাবুশেন ◈ হাসিনার বক্তব্যে নতুন করে উত্তপ্ত ঢাকা-দিল্লি সম্পর্ক : দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৯ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানের কাছে হেরে ফাইনা‌লে খেলা হ‌লো না বাংলাদেশের 

স্পোর্টস ডেস্ক : ছয় জাতির কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে চলছ।  রোববার (২১ সেপ্টেম্বর) প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে ফেভারিট পাকিস্তানের বিপক্ষে সরাসরি ২-০ সেটে হেরে যায় ফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছে লাল-সবুজের জার্সিধারীদের। 

স্ট্যান্ডার্ড হ্যান্ডবলে সাধারণ গোলে জয় পরাজয় নির্ধারণ হলেও বিচ হ্যান্ডবলে অবশ্য ভিন্ন। এখানে ১০ মিনিট করে দুই সেটের খেলা। প্রতি সেটের গোলের উপর জয় পরাজয়। দুই দল এক সেট করে জিতলে খেলা গড়ায় টাইব্রেকারে। সরাসরি জিততে হলে দুই সেটই জিততে হয়। 

প্রথম সেটে ভালোই প্রতিরোধ গড়েছিল বাংলাদেশ। কিন্তু নির্ধারিত সময় শেষে ২২-১৭ পয়েন্টে জয় তুলে নেয় পাকিস্তান। দ্বিতীয় সেটে পুরোপুরি আধিপত্য ধরে রেখে ২৭-০৫ পয়েন্টে জয় নিশ্চিত করে তারা। আর তাতেই শেষ হয় বাংলাদেশের ফাইনাল স্বপ্ন। 

এর আগে গতকাল রাতে একই প্রতিপক্ষের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও ২-০ সেটে হেরেছিল বাংলাদেশ। সোমবার ব্রোঞ্জ পদকের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হতে যাওয়া এ ম্যাচে প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা ও মালদ্বীপের দ্বিতীয় সেমিফাইনালে পরাজিত দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়