শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৭ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে সি‌রিজ খেল‌তে অক্টোবরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, নভেম্বরে আয়ার‌ল্যান্ড 

স্পোর্টস ডেস্ক : চল‌তি মা‌সে এ‌শিয়া কাপ থে‌কে শুরু ক‌রে টানা তিন মাস ব‌্যস্ত সময় কাটা‌বে টাইগাররা। বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আগামী মাসে টাইগারদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আসবে ক্যারিবিয়ানরা। শুধু তাই নয়, নভেম্বরে বাংলাদেশে আসবে আয়ার‌ল্যান্ড ক্রিকেট দল।

ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বোর্ডের মধ্যে ই-মেইল আদান-প্রদানের মাধ্যমে একটি প্রাথমিক সূচি তৈরি হয়েছে। সেই সূচি অনুযায়ী শাই হোপ ও রস্টন চেজের মতো খেলোয়াড়রা ১৫ অক্টোবর বাংলাদেশে এসে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন।

১৭ দিনের এ সফর শেষ হবে ২ নভেম্বর, যখন সফরকারী দল বাংলাদেশ ছাড়বে। ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু দ্রুতই ঘোষণা করা হবে।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর। এরপর হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। 

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ক্রিকেটারদের পছন্দ অনুযায়ী টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো সিলেটে আয়োজন করতে চায় বিসিবি। তবে তিনটি ওয়ানডে ম্যাচ হবে মিরপুরে।

এই সিরিজ শেষে ৭ নভেম্বর আয়ারল্যান্ড ক্রিকেট দল ঢাকায় আসবে ২৭ দিনের সফরে। আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ।

  • সর্বশেষ