শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ১১:৩২ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ বাছাই, প্যারাগুয়েকে ১-০ গোলে হারা‌লো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাই‌য়ে প্যারাগুয়ের বিরু‌দ্ধে অ‌নেক ক‌ষ্টে জয় পে‌লো ব্রা‌জিল, তারা ১-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে কোয়ালিফাই করেছে পাঁচবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্রাজিল। 

দলটির নতুন কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব নেয়ার পর ইকুয়েডরের বিপক্ষে বিবর্ণ ফুটবলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিলো সেলেসাওদের। তবে, দ্বিতীয় ম্যাচটা স্মরণীয় করে রাখলেন নবাগত এই কোচ।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে যান ভিনিসিউস-রাফিনিয়ারা। যদিও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ৪৪ মিনিট পর্যন্ত। প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে কুনিয়ার পাস থেকে দলকে লিড এনে দেন ভিনিসিয়াস জুনিয়র।

ম্যাচে ১-০ তে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধেও ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে সেলেসাওরা। ৭৮ মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ভিনিসিয়ুস। যদিও শেষ পর্যন্ত আর গোল পায়নি কেউই।

প্যারাগুয়ের বিপক্ষে এই ১-০ গোলের জয়ে কনমেবল অঞ্চলের পয়েন্টস টেবিলের তিনে উঠে আসে ব্রাজিল; সেই সাথে নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়