শিরোনাম
◈ আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার: নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা  (ভিডিও) ◈ রাজপথে নামার হুঁশিয়ারি আসিফের (ভিডিও) ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে জেতা ম‍্যাচ হারলো বাংলাদেশ ◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা

প্রকাশিত : ১৪ মে, ২০২৫, ০৩:১১ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

জয়পুরের স্টেডিয়ামে আবার বোমা মারার হুমকি, আইপিএল শুরুর আগে চিন্তায় বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : এক-দু’বার নয়, টানা তিন বার জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল। আইপিএলের পরিবর্তিত সূচিতে তিনটি ম্যাচ হওয়ার কথা এই স্টেডিয়ামে। তার আগে একের পর এক হুমকি ই-মেল চিন্তা বাড়িয়েছে বিসিসিআইয়ের।

৮ এবং ১২ মে রাজস্থান ক্রীড়া সংসদের কাছে হুমকি ই-মেল এসেছিল জয়পুরের এই স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার। জানানো হয়েছিল, এই স্টেডিয়ামে বোমা রাখা আছে। ১৩ মে, মঙ্গলবার দুপুরে আবারও একটি ই-মেল আসে। সেটি পেয়েই গোটা স্টেডিয়াম তল্লাশি করে পুলিশ। প্রথম দু’বারের মতো এ বারও ভুয়ো হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

রাজস্থান রাজ্য ক্রীড়া সংসদের মুখ্যকর্তা নীরজ কে পবন জানিয়েছেন, স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা আঁটসাট। ফলে সমর্থকদের আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই। সবাইকে যাতে যথাযথ নিরাপত্তা দেওয়া যায়, তার জন্য ব্যবস্থা রাখা হয়েছে।

২৮ মে রাজস্থান বনাম পঞ্জাবের খেলা রয়েছে জয়পুরে। এর পর পঞ্জাব বনাম দিল্লি এবং পঞ্জাব বনাম মুম্বইয়ের খেলাও সেখানে হবে।

গত ৮ মে সকাল ৯.১৩ নাগাদ প্রথম হুমকি ইমেল পাঠানো হয়েছিল। সেখানে লেখা ছিল, “অপারেশন সিঁদুরের সাফল্য উদ্‌যাপন করতে আমরা আপনাদের স্টেডিয়ামে বিস্ফোরণ ঘটাব। যদি পারেন সবাইকে বাঁচিয়ে দেখান।” পুলিশ জানিয়েছিল, ‘পাকিস্তান জেকে ওয়েব’ নামে একটি ইমেল আইডি থেকে মেলটি এসেছে।

সূত্রের খবর, সেই সময় স্টেডিয়ামে ছিলেন কয়েক জন কর্মী। সঙ্গে সঙ্গে তাঁদের বার করে আনা হয়েছিল। পুলিশকে হুমকি ইমেলের কথা জানানো হয়েছিল। তবে তখনও আইপিএল বন্ধ করে দেওয়া হয়নি। পরিবর্তিত সূচিতে জয়পুর যে আরও দু’টি ম্যাচ পাবে তা-ও ঠিক ছিল না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়