শিরোনাম
◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি  ◈ চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

প্রকাশিত : ১৪ মে, ২০২৫, ০২:১৭ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ম‌্যারা‌ডোনার মৃত্যুরহস্য, চিকিৎসকের বিরুদ্ধে আদালতে অভিযোগ কন্যার

স্পোর্টস ডেস্ক : দিয়েগো ম‌্যারা‌ডোনার মৃত্যুর নেপথ্যে চিকিৎসকদের গাফিলতির প্রমাণ আগেই পাওয়া গিয়েছিল। এ বার আদালতে দাঁড়িয়ে প্রধান চিকিৎসকদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করলেন ম‌্যারা‌ড্নোর কন্যা জিয়ানিনা। জানালেন, তাঁর বাবার স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার কথা বার বার বলা হলেও সে বিষয়ে কর্ণপাত করা হয়নি।

ম‌্যারা‌ডোনার চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে সাত চিকিৎসকের বিরুদ্ধে, যার মধ্যে প্রধান হচ্ছেন লিয়োপোল্ডো লিউক। মাথার খুলি এবং মস্তিস্কের মাঝে অবস্থিত হেমাটোমায় অস্ত্রোপচার হয়েছিল ম‌্যারা‌ডোনা। ২০২০-র ৪-১১ নভেম্বর লস অলিভোস ক্লিনিকে ভর্তি ছিলেন। এর পরে বাকি চিকিৎসার জন্য বাড়িতে পাঠানো হয়।

জিয়ানিনা জানিয়েছেন, মৃত্যুর আগে ক্রমাগত স্বাস্থ্যের অবনতি হচ্ছিল ম‌্যারা‌ডোনা। তবু হাসপাতালে ভর্তি করানো হয়নি। তিনি বলেন, আমি লিউককে বলেছিলাম, বাবাকে দেখে খুব খারাপ লাগছে। উনি খুশি নন। হাঁটাচলা করতে পারছেন না। কিন্তু লিউক বলেছিলেন, স্বাস্থ্যের এমন ওঠানামা হয়েই থাকে।

জিয়ানিনা জানিয়েছেন, বাবার ঠিক কিসের চিকিৎসা চলছে সে ব্যাপারে বার বার জিজ্ঞাসা করতেন লিউককে। কিন্তু কখনও উত্তর পাননি। তাঁর কথায়, “বাবার ৬০ম জন্মদিনে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু উনি আমাকে চিনতে পারেননি। জিজ্ঞাসা করেছিলাম শরীর ভাল আছে কি না। উনি বলেছিলেন, নেই।

সাত চিকিৎসকের বিচার করবেন তিন বিচারক। সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে

  • সর্বশেষ
  • জনপ্রিয়