শিরোনাম
◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও) ◈ তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির ◈ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল

প্রকাশিত : ১৩ মে, ২০২৫, ১১:৩৮ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক, পাকিস্তান-বাংলাদেশ সিরিজের নতুন সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাকিস্তান সিরিজের পরিবর্তিত সূচি পাঠিয়েছে পিসিবি। ২৭ মে থেকে ৫ জুন হবে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। বিসিবি সফরের ব্যাপারে ইতিবাচক, এখন অপেক্ষায় সরকারের সিদ্ধান্তের। পাকিস্তানের ক্রীড়া সাংবাদিকদের দাবি, পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক।

ভারত-পাকিস্তানের ক্রিকেটে যুদ্ধবিরতির স্বস্তি। তবে ক্ষণিকের যুদ্ধের রেশ কাটাতে পারেনি পাকিস্তান-বাংলাদেশ সিরিজ। ২৫ মে পিএসএল ফাইনাল, যেদিন শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সিরিজ।

বাধ্য হয়েই তাই পেছাতে হচ্ছে। পরিবর্তিত সূচি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পাঠিয়েছে পিসিবি। দু’দিন পিছিয়ে ২৭ মে ফয়সালাবাদে প্রথম টি টোয়েন্টি। ২৯ মে আর পহেলা জুন পরের দু’ম্যাচও হবে একই ভেন্যুতে। আগের সূচিতে ফয়সালাবাদে ছিল দু’ম্যাচ। ৩ ও ৫ জুন চতুর্থ ও পঞ্চম টি টোয়েন্টি হওয়ার কথা লাহোরে।

পরিবর্তিত সূচিতে পাকিস্তান সফরে যেতে ইতিবাচক বিসিবি। তবে অপেক্ষা সরকারের সবুজ সংকেতের। বাংলাদেশ দলের যেকোন সফরের আগেই সরকারের অনুমতির প্রয়োজন। পরিস্থিতি বিবেচনায় ইতিবাচ কিছুই ঘটতে চলেছে

বাংলাদেশ দলের সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে পাকিস্তান। পিএসএল নিয়ে আয়োজিত প্রেস কনফারেন্সেও উঠেছিল এ প্রসঙ্গ। সেখানকার পরিস্থিতি তুলে ধরেছেন সিনিয়র এ ক্রীড়া সাংবাদিক।

পাকিস্তানের সিনিয়র ক্রীড়া সাংবাদিক সানা উল্লাহ বলেন, পাকিস্তানের পরিস্থিতি স্বাভাবিক। পিএসএলও মাঠে ফিরছে। সবাই পাকিস্তান-বাংলাদেশ সিরিজের অপেক্ষায়। বাংলাদেশের কাছে মনে হবে খেলাটা মিরপুরে। পাকিস্তানের মানুষ তাদের স্বাগত জানাতে প্রস্তুত।

দু’য়েকদিনের মধ্যেই সরকারের অনুমতি মিলতে পারে। যদিও তার আগেই আরব আমিরাতে থাকবে বাংলাদেশ দল। সব চূড়ান্ত হলে ২২/২৩ মে'র দিকে দুবাই থেকে পাকিস্তানে উড়াল দেবে টাইগাররা। তথ‌্যসূত্র: চ‌্যা‌নেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়