শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৬:১০ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

৫ কেজি শুঁটকি দি‌য়ে এক দর্শক কিন‌লেন সেমিফাইনালের টিকিট

স্পোর্টস ডেস্ক: নরওয়ের ক্লাব বোডো/গ্লিমট ই‌তিহাস গড়ার দ্বারপ্রান্তে, তারা প্রথমবারের মতো ইউরোপীয় কোনো প্রতিযোগিতার ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে। উয়েফা ইউরোপা লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ (বৃহস্পতিবার) টটেনহ্যামের বিপক্ষে খেলবে নরওয়েজীয় ক্লাবটি। একে তো ঘরের মাঠ, তার ওপর সেমিফাইনালের মতো বড় ম্যাচ, যা কিছুতেই হাতছাড়া করতে চাননি বোডো-গ্লিমটের এক সমর্থক। কিন্তু এজন্য তিনি যা করেছেন, তা রীতিমতো খবরের শিরোনাম!  ঢাকাপোস্ট

দিবাগত রাত ১টায় আর্কটিক সার্কেলের আস্পমাইরা স্টেডিয়ামে টটেনহ্যামকে আতিথ্য দেবে বোডো/গ্লিমট। এই মাঠের দর্শক ধারণক্ষমতা ৫০ হাজার। কিন্তু বাকি ছিল মাত্র ৪৮০ সিট, কিন্তু তাও যে দুষ্প্রাপ্য। তার ওপর টিকিটের দাম বেশ চড়া। সে কারণে বোডো/গ্লিমটের এক সমর্থক ও (পেশায়) শুঁটকি ব্যবসায়ী টোরবিয়র্ন এইডা নিজের পণ্যকেই টিকিটের বিনিময়মূল্য হিসেবে ব্যবহার করেছেন। এরপর কালোবাজারি থেকে মিলেছে বহুল কাঙ্ক্ষিত ম্যাচের টিকিট।

মূলত নরওয়ের সেনজা এলাকায় বোকনাফিস্ক নামে মাছের একটি আড়তের প্রোডাকশন ম্যানেজার এইডা। নিজেদেরই ফার্ম থেকে তিনি পাঁচ কেজি শুকনো মাছের বিনিময় করেন টিকিটের জন্য। নরওয়ের সুস্বাদু এই খাবারের দাম দাঁড়ায় আড়াই হাজার নরওয়েজিয়ান ক্রাউন বা ২৪৩ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০ হাজার টাকার কাছাকাছি। বেশ চাহিদা থাকার সুবাদেই আরাধ্য টিকিটটি হাতে পেলেন এইডা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়