শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০৫ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্রোহীদের বাদ দিয়ে ৩৬ নারী ফুটবলারের সঙ্গে বাফুফের চুক্তি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ৩৬ নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করেছে। বিদ্রোহীদের কাগজও তৈরি আছে। তারা চাইলে যেকোনো সময় চুক্তি করতে পারেন। মোট ৫৫ জন নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা রয়েছ ফেডারেশনের।

ইংলিশ কোচ পিটার বাটলারের সঙ্গে বিবাদের জেরে অনুশীলন বর্জন করছেন সাবিনা-সানজিদারা। সে সংকট নিষ্পত্তির আগেই ৩৬ জন ফুটবলারের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যদিও এ প্রসঙ্গে এখনও সরাসরি কোনো বিবৃতি দেয়নি ফেডারেশন।

জানা গেছে, সোমবার (১০ ফেব্রুয়ারি) চুক্তিবদ্ধ হওয়া ৩৬ জনের প্রায় সবাই জুনিয়র ফুটবলার। তবে এখন সাবিনা-সানজিদারা চুক্তি না পেলেও তাদের চুক্তির আওতায় আসার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। তাদের চুক্তিপত্রও প্রস্তুত রয়েছে বলে শোনা যাচ্ছে।

তবে চুক্তির আওতায় আসতে হলে আগে বাটলারের সঙ্গে তাদের সমস্যার সমাধান প্রয়োজন। বাটলারের অধীনে অনুশীলনে ফিরলেই তাদের সঙ্গে চুক্তি হবে বলে জানিয়েছে ফেডারেশন। কোচ পিটার বাটলার ইস্যুতে ১৮ জন নারী ফুটবলার অনুশীলন বর্জন করে চলছেন। এই সমস্যার সুনির্দিষ্ট সমাধানের আগেই বাফুফে ৩৬ ফুটবলারের সঙ্গে চুক্তি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়