শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১৯ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

হাসান মাহমুদ যাবেন দলের সঙ্গে, ফিরবেন একা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত ১২ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য জাতীয় দল ঘোষণা করে। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য বড় চমক ছিলো স্কোয়াড থেকে লিটন দাস ও শরিফুল ইসলামের বাদ পড়া। 

এবার জানা গেলো পেসার হাসান মাহমুদকে দলের সঙ্গে নেয়া হচ্ছে। তবে টুর্নামেন্ট শুরু হলেই তাকে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে। এমনটাই নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে আছেন চার পেসার। তাসকিন আহমেদের সঙ্গে আছেন নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান। হাসান সর্বশেষ বিপিএলে দারুণ বোলিং করেছেন। সেই পারফরম্যান্স বিবেচনাতেই দলের সঙ্গে যাচ্ছেন হাসান।

আগামী ১৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে পাকিস্তান এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ দল। চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯ ফেব্রুয়ারি শুরু হলেও বাংলাদেশের মিশন শুরু হবে ২০ ফেব্রুয়ারি। সেই ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

২৪ ফেব্রুয়ারি টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আর ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
ভারতের আপত্তির কারণে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন হচ্ছে হাইব্রিড মডেলে। ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইতে। ফাইনাল ম্যাচের জন্য পাকিস্তানকেই ভেন্যু রাখা হয়েছে। তবে ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচ হবে দুবাইতেই।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়