শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ০৫:৩২ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অ‌নেক ঘাম ফে‌লে চেল‌সি কনফারেন্স লিগের ফাইনালে উঠ‌লো

স্পোর্টস ডেস্ক : চেল‌সি‌কে ইউ‌রোপা কনফা‌রেন্স লি‌গের ফাইনা‌লে যে‌তে অ‌নেক লড়াই কর‌তে হ‌লো, চড়াই উতরাই পে‌রি‌য়ে তারা সেমিফাইনালের দ্বিতীয় লেগে জুরগার্ডেনকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। প্রথম লেগে ৪-১ গোলের জয় পাওয়ায় দুই লেগ মিলিয়ে ৫-১ এর ব্যবধানে ফাইনালে উঠলো এনজো মারেস্কার শিষ্যরা।

স্টামফোর্ড ব্রিজে দ্বিতীয় সারির দল নিয়েই মাঠে নামে চেলসি। ম্যাচের ৩৮ মিনিটে কিয়েরনান ডিউসবুরি হলের গোলে লিড নেয় তারা। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

এরপর ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও আর গোলের দেখা পায়নি দুদলের কেউই। সহজ জয়ে ফেভারিট হিসেবেই ফাইনাল নিশ্চিত করে ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে পঞ্চম স্থানে থাকা দলটি।

এদিকে, আরেক সেমিতে ফিওরেন্তিনাকে হারিয়ে ফাইনালে স্প্যানিশ দল রিয়াল বেতিস। ২৮ মে পোল্যান্ডের রকলোতে ফাইনালে বেতিসের বিপক্ষে লড়বে চেলসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়