শিরোনাম
◈ বিশ্বের ১১৪ দেশের স্কুলে মোবাইল নিষিদ্ধ, বাংলাদেশে কী হবে? ◈ মালয়েশিয়ার হালাল মেলায় বড় সাফল্য, ২০ লাখ ডলারের অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান ◈ কয়লাভিত্তিক প্রকল্পে চীনের ‘না’, ঝুলে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ◈ মুক্তিপণ থেকে প্রতিশোধ, নানামুখী কারণে বাড়ছে অপহরণ ◈ অনিশ্চিত অজিত দোভালের ঢাকা সফর ◈ বাংলাদেশের পাটপণ্যে নতুন শুল্ক বসাল ভারত, বাড়ল রপ্তানি চ্যালেঞ্জ! ◈ বিদেশে বাংলাদেশি মিশনে এমপিদের সফর-সভা নিয়ে নতুন নির্দেশনা ◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ?

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ১১:৪৯ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ 

স্পোর্টস ডেস্ক: দে‌শের জন‌্য গ‌র্বের সংবাদ, বাংলা‌দে‌শের হ‌কির ই‌তিহা‌সে এবারই প্রথম, বলা যায় বাংলাদেশ হকির ইতিহাসে নতুন একটি অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। ভারতের তামিলনাড়ুতে আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ। এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ দল। একই সঙ্গে প্রথমবারের মতো কোনো হকি বিশ্বকাপে বাঁশি বাজাবেন বাংলাদেশের দুই আম্পায়ার সেলিম লাকি ও শাহবাজ আহমেদ। 

বিশ্ব হকি ফেডারেশনের (এফআইএইচ) সভাপতি তৈয়ব ই ইকরাম এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এই দুই বাংলাদেশিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের নির্বাচনের মধ্য দিয়ে হকি বিশ্বকাপে বাংলাদেশের উপস্থিতি শুধু দলীয় অংশগ্রহণেই সীমাবদ্ধ থাকল না, যোগ হলো আম্পায়ারিংয়েও।

২০১২ সাল থেকে আন্তর্জাতিক পর্যায়ে আম্পায়ারিং করে আসছেন সেলিম লাকি। ইতিমধ্যে তিনি সুলতান আজলান শাহ কাপ, জার্মানির চার জাতি অনূর্ধ্ব-২১ টুর্নামেন্ট, দুটি এশিয়ান গেমস এবং তিনটি এশিয়া কাপসহ ৫০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। বিশ্বকাপে বাঁশি বাজানোর সুযোগ পেয়ে রোমাঞ্চিত সেলিম লাকি বলেন, যেকোনো পর্যায়ের বিশ্বকাপে এই প্রথম বাঁশি বাজানোর ডাক পেয়েছি। এর চেয়ে বড় আনন্দের কিছু হতে পারে না।

অন্যদিকে, শাহবাজ আহমেদ ২০১৫ সাল থেকে আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করছেন। এখন পর্যন্ত ৩৭টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। ২০২৩ সালের মার্চে ওমানে অনুষ্ঠিত এফআইএইচ নেশেনস কাপ ছিল তার ক্যারিয়ারের অন্যতম বড় আসর। এছাড়া গত ডিসেম্বরে ক্রোয়েশিয়ায় ইনডোর বিশ্বকাপে রিজার্ভ আম্পায়ার ছিলেন, যদিও শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি। এবার অবশ্য যুব বিশ্বকাপে মূল ১৬ জন আম্পায়ারের তালিকায় রয়েছেন তিনি।

শাহবাজ বলেন, বিশ্বকাপের মতো আসরে বাঁশি বাজানোর সুযোগ পাওয়া সহজ নয়। এটা আমাদের জন্য বড় এক চ্যালেঞ্জ। চেষ্টা করব ভালোভাবে দায়িত্ব পালন করতে। তিনি আরও বলেন, বাংলাদেশ দল বিশ্বকাপ কোয়ালিফাই করেছে বলে আমরা এই সুযোগ পাইনি। সবদিক বিবেচনায় বিশ্ব হকি ফেডারেশন আমাদের উপযুক্ত মনে করেছে। এটা গর্বের। তথ‌্যসূত্র, চ‌্যা‌নেল২৪

  • সর্বশেষ