শিরোনাম
◈ হাসিনার পালানোর ভিডিও ধারণ নিয়ে আলোচনায় আসা সাবেক লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার ◈ মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে ◈ নৌশাদ মুসার কো‌চিং‌য়ে বাংলা‌দে‌শের সাফ ফুটব‌লে ভার‌তের অনূর্ধ্ব-২৩ দল অংশ নি‌বে ◈ এবার ব্যালন ডি’অরে মেসির পঞ্চম স্থান নিয়ে কটাক্ষ ◈ বছর শেষে বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ◈ ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন ◈ জিন্সের প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করে ১২ কেজি স্বর্ণ পাচার, দুই চীনা যাত্রী আটক ◈ চীনে চাকরির প্রলোভনে ১২ নারীকে নির্যাতন, রাজধানীতে ৫ লাখ ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার ◈ ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ০১:২৩ রাত
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে টানা ৬ ম্যাচ হারলো চিত্রনায়ক শাকিব খানের ঢাকা ক্যাপিটালস 

নিজস্ব প্রতিবেদক : বিপিএলে চিত্রনায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস যেনো হালে পানি পাচ্ছে না। টানা ৬ ম্যাচ হেরে অনেকটা খাদের কিনারে তারা। শুক্রবার (১০ জানুয়ারি) তারা দুর্দান্ত লড়াই করেও জিততে পারলো না। হার যেনো তাদের সঙ্গী হয়ে থাকলো। সবশেষটি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৩ উইকেটের ব্যবধানে।

টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৯৩ রান সংগ্রহ করে ঢাকা। গত ম্যাচে ফিফটি করা তানজিদ হাসান তামিম ফিরেছেন দ্রুত। তবে দুর্দান্ত ব্যাটিং করেছেন লিটন কুমার দাস। সিলেটের বোলারদের ওপর রীতিমত তান্ডব চালান ডানহাতি এ ব্যাটার। ২৯ বলে ফিফটি পূর্ণ করেন এলকেডি। শেষ পর্যন্ত ৪৩ বলে ১০ বাউন্ডারি ও ১ ছক্কায় ৭৩ রান করে থামেন লিটন। 

একাদশে সুযোগ পেয়ে ফিফটি তুলে নিয়েছেন মুনিম শাহরিয়ার। তবে টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেননি তিনি। ৪৭ বলে ৫২ রান করে আউট হয়েছেন মুনিম।

সাব্বির রহমান খেলেছেন ১০ বলে ২৩ রানের ক্যামিও। থিসারা পেরেরার ব্যাট থেকে এসেছে ৯ বলে ১৮ রান।
সিলেটের হয়ে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন রাহকিম কর্নওয়াল। একটি করে উইকেট শিকার করেছেন তানজিম সাকিব ও রিস টপলি।

রান তাড়ায় প্রথম বলেই কর্নওয়ালকে হারায় সিলেট। তবে স্বাগতিকদের খুব একটা বিপদে পড়তে দেননি জাকির হাসান। সিলেটে এদিন ঝড় তুলেছিলেন বাঁহাতি এ ব্যাটার। ২৫ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ২৭ বলে ৫৮ রান করে ফিরেছেন জাকির। মাঝে ৮ বলে ১৪ করে অ্যারন জোন্স ও ১১ রান করে আউট হয়েছেন জর্জ মানসি।
নাহিদুল ইসলাম বড় ইনিংস খেলতে পারেননি। তবে সিলেটকে বিপদে পড়তে দেননি জাকের আলী অনিক ও রনি তালুকদার। দুজনেই করেছেন দারুণ ব্যাটিং। ঢাকার হাত থেকে ম্যাচ ছিনিয়ে আনেন তারা। ২০ বলে ৩০ রান করা রনিকে ফিরিয়ে ঢাকাকে স্বপ্ন দেখিয়েছিলেন শুভাম রাঞ্জানে। এরপর জাকেরকে আউট করে ম্যাচ জমিয়ে তোলেন পেরেরা। তবে সিলেটকে বিপদে পড়তে দেননি আরিফুল হক। ১৫ বলে অপরাজিত ২৮ রান করে দলের জয় নিশ্চিত করেন ডানহাতি এ ব্যাটার।

  • সর্বশেষ