শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ০৭:৩৫ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

তামিম ইকবাল প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে আট হাজারি ক্লাবে 

নিজস্ব প্রতিবেদক : ফরচুন বরিশাল আবারো রংপুর রাইডার্সের কাছে হেরে গেছে। তবে বরিশালের অধিনায়ক তামিম ইকবালের মধ্যে হারের হতাশা থাকলেও কিছুটা চাপা আনন্দ তো আছে। তিনি প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।  বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে শেখ মাহেদী হাসানকে বাউন্ডারি মেরে রেকর্ডটি নিজের করে নেন ফরচুন বরিশাল অধিনায়ক।

টি-টোয়েন্টিতে বাংলাদেশিদের মধ্যে আর কেউ ৮ হাজার রান করতে পারেননি। ৭ হাজার ৪৩৮ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। ৬ হাজার ৯০ রান করে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তিন নম্বরে মাহমুদউল্লাহ। এই সংস্করণে তামিম ৪টি সেঞ্চুরিসহ মোট রান করেছেন ৮০৩১। ৩২.৯১ গড়ে এই রান করা তামিমের স্ট্রাইক রেট ১২১.২৭।

তামিম টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করেছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে-১৭০১। দ্বিতীয় সর্বোচ্চ ৯৭৭ রান বরিশালের হয়ে। টুর্নামেন্টের হিসেবে বিপিএলেই সবচেয়ে বেশি রান তামিমের-৩৫৮৩।

  • সর্বশেষ
  • জনপ্রিয়