শিরোনাম
◈ বিশ্বে শুরু হয়েছে জ্বালানি যুদ্ধ, বাংলাদেশ কিছুটা স্বস্তিতে ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে ১২ দিনে ৩৯১ ফ্লাইট বাতিল, আজও বাতিল ২৪টি ◈ নিখোঁজ যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা, শত্রুর হাতে পড়ার শঙ্কা ◈ সংঘাত নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব দিল মিশর ◈ নকল ধরাকে কেন্দ্র করে তেজগাঁও কলেজে শিক্ষককে হামলা, থানায় মামলা ◈ চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৪, ০৭:৩০ বিকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনিক নিয়ে কাজ করো, সতেজ হয়ে ওঠো, তারপরে অস্ট্রেলিয়ায় আসো: ভারতীয় দলকে ব্রেট লি 

স্পোর্টস ডেস্ক: বর্ডার-গাভাস্কার সিরিজ আসলেই ভারত বনাম অস্ট্রেলিয়াকে নিয়ে শুরু হয় কথার লড়াই। তাই জমে উঠেছে ভারত অস্ট্রেলিয়া সফরের আগে  বাগযুদ্ধ। বিরাট কোহলির সা¤প্রতিক ফর্ম নিয়ে রিকি পন্টিংয়ের মন্তব্য নিয়ে ব্যাপক শোরগোল ভারত-অস্ট্রেলিয়া দুই দেশেই। এবার নতুন করে পরিবেশ গরম করে দিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লি।

‘বিঙ্গা’ নামে খ্যাতি পাওয়া ব্রেট লি নিজের ইউটিউব চ্যানেলে তাদের উদ্দেশ করে বলেন, ক্রিকেট থেকে আপাতত দূরে সরে থাকো, টেকনিক নিয়ে কাজ করো এবং সতেজ হয়ে ওঠো। এরপর অস্ট্রেলিয়ার মাঠে ফিরে এসো। এটা বলছি, কারণ অস্ট্রেলিয়ান ফাস্ট বোলাররা রোহিতকে নতুন বলে আক্রমণ করবে।
অবশ্য ব্রেট লি এ দুই কিংবদন্তিকে খাটো করে দেখতে চান না। সা¤প্রতিক সময়ে অভিজ্ঞ এ ব্যাটারদ্বয় কেন ব্যর্থ হয়েছেন, সেটিও ব্যাখ্যা করতে নারাজ তিনি, আপনি যদি হিটম্যান (রোহিত শর্মা) এবং কিংয়ের (বিরাট কোহলি) দিকে তাকান, ওরা দুজনে শেষ সিরিজে ৯০ রান করে পেয়েছে। এটা তাদের সঙ্গে যায় না। এর চেয়ে অনেক ভালো খেলোয়াড় দুজনেই। তারা কেন ব্যর্থ হয়েছে, সেটি খোঁজাও খুব কঠিন। 

সাবেক এ গতি তারকা বলেন, এই দুজনের আবার অনুশীলনে ফিরে যাওয়া উচিত। রোহিত ও কোহলি দুজনেই অস্ট্রেলিয়া সিরিজে ব্যাপক চাপে থাকবেন এমনটিই মনে করেন তিনি।
উল্লেখ্য, টেস্টে সর্বশেষ ১০ ইনিংসে রোহিত শর্মার রান ১৩৩, বিরাট কোহলির ১৯২। দুজনেরই ফিফটি মাত্র একটি করে। নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হওয়া গত সিরিজে রোহিত করেছেন ৯১ রান, কোহলির রান ৯৩। দুজনের ব্যাটিং গড় যথাক্রমে ১৫.১৭ ও ১৫.৫০, যা তাদের সঙ্গে একেবারেই বেমানান বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়