শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ১১:৩২ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলের নিলাম ভারতের বাইরে আয়োজন করতে চায় বিসিসিআই

স্পোর্টস ডেস্ক: ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে আইপিএলের মেগা নিলামের নিয়ম প্রকাশ করে দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে আসন্ন এই মেগা নিলাম কোথায় হবে তা নিয়ে চলছে জল্পনা। তবে বিসিসিআইয়ের পরিচালক রাজিব শুক্লার ইঙ্গিত, বিদেশেই হবে এবারের এই মেগা নিলাম।

ঠিক কোথায় হবে তা উল্লেখ করেননি শুক্লা। গত বার আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হয়েছিল দুবাইয়ে। সেখানে আইপিএলের ম্যাচও হয়েছে বিভিন্ন সময়ে। এবারও সেই পথে হাঁটতে পারে বিসিসিআই।

শুক্লার বলেন, দেশ এবং বিদেশ দুটো বিকল্পই খোলা রয়েছে। শেষ বার দুবাইয়ে সফল ভাবে নিলাম আয়োজন করা হয়েছিল। এতে বিদেশের সমর্থকদেরও পাশে পাওয়া যায়।

শুক্লা আরও বলেন, সমর্থকদের পাশে পাওয়া দরকার। ম্যাচ আয়োজন না-ই করতে পারি। এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা যেতেই পারে। এতে সমর্থকদের উৎসাহও বাড়ে। তাই সমস্ত বিকল্পই আমাদের কাছে খোলা রয়েছে।
এবারের আইপিএলে খেলোয়াড় ধরে রাখার নিয়মে পরিবর্তন এসেছে। আগামী মেগা নিলামের আগে সবগুলো ফ্র্যাঞ্চাইজি পাঁচজন ক্রিকেটারকে রিটেইন করতে পারবে। পূর্বে মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো পুরোনো ক্রিকেটারদের মধ্য থেকে অন্তত চারজনকে ধরে রাখতে পারত।

এবার চারজনের জায়গায় পাঁচজন ক্রিকেটারকে দলে রাখতে পারবে তারা। পাশাপাশি একজন ক্রিকেটারকে আরটিএম পদ্ধতিতে দলে ভেড়াতে পারবে তারা। ইতোমধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে রিটেইন করা ক্রিকেটারদের তালিকা জমা দিতে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়