শিরোনাম
◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ১২:৫৭ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্যামুয়েল ইতোকে ফিফা ৬ মাসের নিষেধাজ্ঞা দিলো

স্পোর্টস ডেস্ক: ক্যামেরুনের কিংবদন্তি ফুটবলার স্যামুয়েল ইতোকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। তার বিরুদ্ধে অভিযোগ তিনি ফিফার আচরণবিধি  ভেঙেছেন। এ শাস্তির কারণে আগামী ছয় মাসের মধ্যে ক্যামেরুন জাতীয় দল থেকে বয়সভিত্তিক পর্যায়ের যেকোনো দলের ম্যাচে উপস্থিত থাকতে পারবেন না ইতো।

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, ১১ সেপ্টেম্বর কলম্বিয়ার বোগোতায় অনূর্ধ্ব–২০ নারী বিশ্বকাপের শেষ ষোলোয় ব্রাজিল-ক্যামেরুন ম্যাচে দুটি অভিযোগের ভিত্তিতে ইতোকে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ম্যাচটি ৩–১ গোলে জিতেছিল ব্রাজিল।

রেকর্ড চারবারের আফ্রিকার বর্ষসেরা ফুটবলার ইতো ঠিক কী কী আচরণবিধি ভেঙেছেন তা খোলাসা করে জানায়নি ফিফা। তবে সংস্থাটির শৃঙ্খলা কমিটির বিবৃতিতে বলা হয়, অফিশিয়ালদের সঙ্গে অসদাচরণ এবং ন্যায্য খেলার মৌলিক নীতিগুলো লঙ্ঘন ও আক্রমণাত্মক ব্যবহারের কারণে ইতোকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ২০২১ সাল থেকে ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ৪৩ বছর বয়সী ইতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়