শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ০১:০০ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা আন্দোলনে শহীদদের স্মরণে হবে চ্যালেঞ্জ কাপ ফুটবল

নিজস্ব প্রতিবেদক: চ্যালেঞ্জ কাপ নামে একটি নতুন ফুটবল টুর্নামেন্ট  ঘরোয়া ফুটবলে যুক্ত হয়েছে। তবে কিংবদন্তী ফুটবলারদের নামে এটি আয়োজনের কথা ছিলো। কিন্তু জুলাইয়ে শহীদ হওয়া ছাত্র-জনতার স্মরণে চ্যালেঞ্জ কাপ মাঠে গড়াবে বলে জানিয়েছেন পেশাদার ফুটবল লিগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান।

‘বাংলানিউজ’ জানায়, জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅভ্যুত্থানে রূপ নেওয়া আন্দোলনে শহীদ হয়েছেন শত শত ছাত্র-জনতা। সেই আন্দোলনে পতন হয় স্বৈরাচারী সরকারের। বিজয় হয় ছাত্র-জনতার। সেই শহীদদের স্মরণে এবারের চ্যালেঞ্জ কাপ আয়োজিন করার ব্যাপারে ইমরুল হাসান বলেন, আমাদের পরিকল্পনা ছিল দেশের ফুটবলের কিংবদন্তি ফুটবলারদের নামে চ্যালেঞ্জ কাপ আয়োজন করার। তবে এবারের আসর আমরা জুলাইয়ের শহীদের স্মরণে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। 

এবারের মৌসুমে আগের চেয়ে বেশি লোকাল ফুটবলার বিভিন্ন ক্লাবে রেজিস্ট্রেশন করেছেন বলে জানিয়েছেন লিগ ম্যানেজম্যান্ট কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অনেক ক্লাব নিজেদের সরিয়ে নিয়েছে। ফলে ফুটবলারদের দল পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত গত মৌসুমের চেয়ে বেশি স্থানীয় ফুটবলার এবার দল পেয়েছেন।

ইমরুল হাসান বলেন, গত মৌসুমের চেয়ে এবারের মৌসুমে ১৩৭ জন বেশি ফুটবলার রেজিস্ট্রেশন করেছেন। ফলে এবারের মৌসুমে অনেক বেশি দেশি ফুটবলারদের দেখা যাবে। তাদের দল না পাওয়া নিয়ে যে শঙ্কার কথা বলা হচ্ছিল তেমন কিছুই হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়