শিরোনাম
◈ রাজধানীতে চালু হচ্ছে নারীদের জন্য ‘পিংক বাস’ সার্ভিস: নিরাপদ গণপরিবহনে নতুন দিগন্ত ◈ আরেকটি বড় জয় বাংলাদেশের, মাল‌য়ে‌শিয়া‌কে হোয়াইটওয়াশ কর‌লো জু‌নিয়র টাইগাররা ◈ বাংলাদেশকে অন্য দেশের মতো নয়, কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়তে চাই: তারেক রহমান ◈ রাজধানী থেকে দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, যুবক গ্রেপ্তার ◈ বংশালে হেলমেটের গুদামে আগুন, দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে ◈ টাইগারদের দাপুটে পারফরম্যান্সকে প্রশংসায় ভাসিয়েছে বিশ্ব মিডিয়া ◈ ইরান যুদ্ধের ধাক্কা, আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প? ◈ শান্তি-শৃঙ্খলা ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী ◈ একদিনে শাহজালালে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে যা পাওয়া গেলো ◈ মির্জা ফখরুলের স্থলে কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব?

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫১ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার ইয়ানসেন, নারী বিভাগে উলভার্ট

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মার্কো ইয়ানসেন। গত বছরের ১ মে থেকে এই বছর ৩০ এপ্রিল পর্যন্ত ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যালোচনা করা করেছে সিএসএ। বিপরীতে নারী ক্যাটাগরিতে একাই পাঁচটি পুরস্কার জিতেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। 

বর্ষসেরা ইয়ানসেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শিকার করেছেন ১৭ উইকেট। সব মিলিয়ে এই সময়ে ১৮ ম্যাচে এই অলরাউন্ডারের শিকার ৩২ উইকেট। ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত, দলের প্রয়োজনের সময় খেলেছেন কার্যকর ইনিংস। ১৬ ইনিংসে করেছেন ৪০৬ রান, গড় ৩৩.৮৩, অপরাজিত ছিলেন ৪ ইনিংসে। 

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ডেভিড বেডিংহাম। বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ও হয়েছেন তিনি। কুইন্টন ডি কক হলেন বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার আর রিজা হেনড্রিকস দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার। মেন্স প্লেয়ার্স-প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন কেশভ মহারাজ। 

২০২৩-২৪ মৌসুমে দারুণ ছন্দে ছিলেন নারী ক্রিকেটার উলভার্ট। ওয়ানডে ও টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার হয়ে এই সময়ে সর্বোচ্চ রান তাঁরই। বর্ষসেরা নারী খেলোয়াড়ের পাশাপাশি বর্ষসেরা ওয়ানডে এবং টি-টোয়েন্টি নারী খেলোয়াড়ের পুরস্কারও জিতে নিয়েছেন। 

উলভার্ট আরও জিতলেন উইমেন্স প্লেয়ার্স-প্লেয়ার অব দ্য ইয়ার, ফ্যানস প্লেয়ার অব দ্য ইয়ারের পুরস্কার। নারীদের ক্যাটাগরিতে বর্ষসেরা উদীয়মান প্লেয়ার হয়েছেন এলিজ-মারি মার্ক্স। মাখায়া এনটিনি পাওয়ার অব ক্রিকেট অ্যাওয়ার্ড জিতেছেন মাসাবাতা ক্লাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়