শিরোনাম
◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম ◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতায় অগ্নিকাণ্ড: আতঙ্কে সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন বাংলাদেশি পর্যটকেরা ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৪, ১২:০২ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনার অলিম্পিক শুরু আজ, প্রতিপক্ষ মরক্কো

সাজ্জাদুল ইসলাম: [২] ২৬ জুলাই প্যারিস অলিম্পিকের আনুষ্ঠানিক শুরু। তবে ফুটবলের লড়াই শুরু হচ্ছে বুধবারই (২৪ জুলাই)। প্রথম দিনই মাঠে নামছে দুইবারের সোনাজয়ী আর্জেন্টিনা,  প্রতিপক্ষ আফ্রিকান দেশ মরক্কো। 

[৩] বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় ম্যাচটি শুরু হবে। দিনের অন্য ম্যাচে স্পেন বিপক্ষে লড়বে উজবেকিস্তান। 

[৪] অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ বছর বয়সীরা খেললেও এ ম্যাচে তিনজন বেশি বয়সী খেলতে পারেন। আর্জেন্টিনা দলে বেশি বয়সী হিসেবে আছেন বিশ্বকাপজয়ী তিন ফুটবলার হুলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্দি ও হেরোনিমো রুই। মরক্কো দলে বেশি বয়সী হিসেবে আছেন পিএসজি তারকা আশরাফ হাকিমি, সোফিয়ানে রাহিমি ও মুনির এল কাজুই।

[৫] আগের আসরগুলোর ধারাবাহিকতায় এবারও ছেলেদের ফুটবল ইভেন্টে খেলছে ১৬টি দল। ৪ গ্রুপে বিভক্ত দলগুলোর মধ্যে আর্জেন্টিনা ও মরক্কো আছে ‘বি’–তে। গ্রুপের অপর দুই দল ইরাক ও ইউক্রেন। 

[৬] আর্জেন্টিনা অলিম্পিকে সোনা জিতেছিল ২০০৪ এথেন্স ও ২০০৮ বেইজিং আসরে। দুটি আসরেরই দলে থাকা হাভিয়ের মাচেরানো এবারের দলটির কোচ।

[৭] ফিফা ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনার প্রত্যাশা কী প্রশ্নে তিনি বলেন, ‘এ ধরনের টুর্নামেন্টে আসার সময় প্রত্যাশা খুবই উঁচু থাকে। আমাদের প্রত্যাশা ভালো একটা টুর্নামেন্ট খেলা। আমরা স্কোয়াডের প্রস্তুতিতে অনেক সময় ব্যয় করেছি। এখন আমরা প্রথম ম্যাচের অপেক্ষায় আছি।’

এসআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়