শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০২:৩৪ রাত
আপডেট : ০৬ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন তাসকিন আহমেদ

নিউজ ডেস্ক: চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ। 

বুধবার (১৭ জুলাই) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেন ঢাকা এক্সপ্রেস খ্যাত তাসকিন আহমেদ। পোস্টে শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিয়েছেন এই পেসার।

পোস্টে তাসকিন সবাইকে সালাম জানিয়ে লিখেছেন, শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তবে শিক্ষার্থীরা হলো হৃদপিণ্ড। আমি চাই না আর রক্ত ঝরুক, খালি হোক কোনো মায়ের কোল। শান্তি চাই, শান্তি চাই।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র-ছাত্রীদের আন্দোলন নিয়ে একাধিক তারকা নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদ, অপু বিশ্বাস, বুবলি, পরীমনি, মেহের আফরোজ শাওন, মিষ্টি জান্নাত, রুনা খান, রওনক হাসান, নিলয় আলমগীর, মোস্তফা সরোয়ার ফারুকী, আশফাক নিপুন, তামিম ইকবাল, তাওহিদ হৃদয় ও শরিফুল ইসলামসহ অনেকেই জানান নিজেদের মন্তব্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়