শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০১ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোন দলের সমর্থক ঢাবি শিক্ষক মোনামি, নিজেই জানালেন নিজের রাজনৈতিক অবস্থান

অল্প সময়েই আলোচনায় এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি। কখনো ডাকসুর প্রোগ্রামে, আবার কখনো জামায়াতের নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে দেখা গেছে তাকে। ফলে অনেকেই তাকে জামায়াতে ইসলামীর সমর্থক মনে করে। তবে নেটিজেনদের এ ধারণা ভুল প্রমাণ করেছেন তিনি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে নিজেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থক দাবি করেছেন ঢাবি শিক্ষক মোনামি। 

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আমি এনসিপির একজন একনিষ্ঠ সমর্থক। গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি ১১ দলীয় জোটের সক্রিয় সমর্থক ছিলাম। আমাকে অনেকেই জামায়াতি, শিবির ম্যাডাম বলে চেনে আর এতে আমি স্বাচ্ছন্দ। কখনও কখনও আমি গর্বের সঙ্গেই এই নামগুলো নিজের করে নিই।’

শেহরিন আমিন বলেন, যদিও আমি নিজেকে মধ্যপন্থী মনে করি, সামাজিক মাধ্যমের নানা আলোচনায় আমাকে ডানপন্থি বলা হয়। যদি এতে আপনাদের সুবিধা হয়, তাহলে সেটাই বিশ্বাস করতে পারেন।

তিনি বলেন, এবার মূল কথায় আসি আপনারা যদি আমার রাজনৈতিক অবস্থান নিয়ে অস্বস্তিতে থাকেন, তাহলে দয়া করে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। আমি ইসলামবিদ্বেষী নই এবং ইসলাম নারী-বিরোধী এ ধারণায় আমি বিশ্বাস করি না। বরং আমি এমন একজন উদারপন্থি, যিনি ব্যক্তিগত ও ধর্মীয় পছন্দ-অপছন্দ-নির্বিশেষে সবার অধিকারের পক্ষে কথা বলেন। সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষিক বলেন, ‘আমি হয়তো আপনাদের পছন্দের মানুষ না-ও হতে পারি, তাই অনুগ্রহ করে আমাকে দূরত্বে রাখুন।

সূত্র: চ্যানেল ২৪ 

  • সর্বশেষ