শিরোনাম
◈ বৈশ্বিক চ্যালেঞ্জেও পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি, আয় ১০.৫৮ বিলিয়ন ডলার ◈ সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল ◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৮ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত ম্যাচ খেলতে নামার আগে আইসিসিকে একহাত নিলো নামিবিয়া  

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার টি–২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ নামিবিয়া। এদিকে, ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে আইসিসি’‌কে তোপ দাগল তারা। তাদের অভিযোগ, ভারতকে নাকি বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। তাদের বক্তব্য, অনুশীলনের যে সূচি দেওয়া হয়েছে, তা নামিবিয়ার পক্ষে বেশ অসুবিধার।

নামিবিয়ার অধিনায়ক জেরার্ড ইরাসমাসের অভিযোগ, তাঁর দলকে রাতে অনুশীলন করার কোনও সুযোগ দেওয়া হয়নি। সেখানে ভারত দু’দিন রাতে অনুশীলন করেছে। তিনি বলেছেন, ‘‌ভারত ম্যাচের আগে একদিনও রাতে অনুশীলন করার সুযোগ পাইনি। জানি না কেন। কিন্তু ভারতকে অন্তত দু’বার রাতে অনুশীলনের সুযোগ দেওয়া হয়েছে। এবার আপনারা যা বোঝার বুঝে নিন।

প্রসঙ্গত, রাতের ম্যাচে খেলার অভিজ্ঞতা না থাকার জন্যই আপত্তি তুলেছে নামিবিয়া। ইরাসমাস বলেছেন, ‘‌নামিবিয়ার কোনও মাঠে ফ্লাডলাইট নেই। তাই আমরা দিন–রাতের বা রাতের ম্যাচ খেলে অভ্যস্ত নই।’‌ ইরাসমাস জানিয়েছেন, তাঁর দেশের যে সব ক্রিকেটার নেপাল প্রিমিয়ার লিগ, আইএলটি২০ বা আগে বিশ্বকাপ খেলেছেন শুধু তাঁদেরই রাতে খেলার অভিজ্ঞতা রয়েছে।

অসুবিধা সত্ত্বেও দলের মানসিকতায় কোনও খামতি থাকবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন ইরাসমাস। তাঁর কথায় ‘‌নামিবিয়ার নিজস্ব ঘরানাতেই মাতিয়ে দেব আমরা। লড়াই ছাড়ব না।

ক্রিকেটারদের উদ্দেশে ইরাসমাসের পরামর্শ, ‘‌বল যেভাবে আসবে সেভাবে খেল। মুহূর্তটা উপভোগ করো। যদি পরিস্থিতি, বিপক্ষ দল বা দর্শকদের দেখে বিহ্বল হয়ে যাও তাহলে রাতটা উপভোগই করতে পারবে না। আমরা যদি বর্তমানে থাকি এবং মন পরিষ্কার রাখি, তাহলে সাফল্যের সম্ভাবনা অনেক বেড়ে যাবে।

যদিও এই বিতর্ক নিয়ে এখনও আইসিসি বা দিল্লির ভেন্যু ম্যানেজারদের কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে, নামিবিয়ার তরফে সঠিক সময়ে আবেদনই জানানো হয়নি।

  • সর্বশেষ