শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪, ০৭:৩৪ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবু সাঈদের জন্ম মুক্তিযুদ্ধের আগে হলে গর্বিত মুক্তিযোদ্ধাই হতো: ফাহিম

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ও আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ মঙ্গলবার পুলিশের গুলিতে নিহত হন। তার পরিবারের বুকফাটা আর্তনাদে ভারি হয়ে উঠছে চারপাশ। সাঈদের এমন মৃত্যুতে পরিবারসহ পুরো দেশজুড়েই চলছে শোকের মাতম।

আর সেই আবু সাঈদকে নিয়ে এবার নিজের অনুভূতি জানালেন ক্রিকেট বিশ্লেষক এবং দেশের প্রখ্যাত কোচ নাজমুল আবেদিন ফাহিম।

বুধবার (১৭ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি ভিডিও শেয়ার করে একটি পোস্ট করেন ফাহিম।

সেই পোস্টে তিনি লিখেছেন, আমি নিশ্চিত, আবু সাঈদের জন্ম মুক্তিযুদ্ধের আগে হলে সেও স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা একজন গর্বিত মুক্তিযোদ্ধাই হতে চাইত। তাদের যে পরিবার, এমন পরিবারই তো সে সময় মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছিল, খাবার দিয়েছিল, বিপদ মাথায় নিয়ে মুক্তিযোদ্ধাদের নিরাপদ গন্তব্যে পৌঁছে দিয়েছিল।

তিনি আরো বলেন, অথচ আজ আমরা আবু সাঈদের মত সূর্য সন্তানদের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের মুখোমুখি করে দিলাম। বুঝতে চাইলাম না তাদের মনের কথা, তাদের অভিমানের কথা।

এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়