শিরোনাম
◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ◈ পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পযর্ন্ত ততদিন চব্বিশ চলবে: শেরপুরে শফিকুর রহমান ◈ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার ◈ নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত ◈ বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ◈ নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ◈ ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল: এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না ◈ যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি খামেনির

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪, ০৫:৫১ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর ভাই-বোনদের রক্তে রঞ্জিত রাজপথ দেখতে চান না আফিফ-তানজিদ

স্পোর্টস ডেস্ক: দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে কোটা সংস্কার আন্দোলন। সাধারণ থেকে রূপ নিয়েছে সহিংসতায়। মঙ্গলবার বেশ কয়েকজনের মৃত্যুতে উত্তাল হয়ে পড়েছে দেশ। এমতাবস্থায় শিক্ষার্থীদের পক্ষ নিচ্ছেন দেশের বেশিরভাগ মানুষ।

সাধারণ মানুষের পাশাপাশি প্রতিক্রিয়া ব্যক্ত করেন জাতীয় দলের ক্রিকেটাররাও। তৌহিদ হোসেন হৃদয় ও শরিফুল ইসলামের পর বুধবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুশফিকুর রহিম, আফিফ হোসাইন ধ্রুব ও তানজিদ হাসান তামিম।

চলমান এই সংকট নিরসন চান আফিফ হোসাইন ধ্রুবও। তিনি বলেন, দেশটা আমাদের সবার। আমরা শান্তিতে বিশ্বাসী, অশান্তিতে নয়। আমার কোনো ভাই-বোনের রক্ত আর না ঝরুক। যৌক্তিকভাবে চলমান সংকট নিরসন হোক। চলমান পরিস্থিতি দ্রুতই শান্তিতে রূপ নেবে। স্বাভাবিক হয়ে যাবে সবকিছু, এমনটাই আশা রাখি। -বাংলা নিউজ

ভাই-বোনের এভাবে রক্ত ঝরা দেখতে চান না তানজিদ হাসান তামিমও। সবকিছু সমাধানের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, টেকনাফ থেকে তেতুলিয়া কোন রাজপথ আর আমার ভাই-বোনের রক্তে রঞ্জিত না হোক। সঠিক পদক্ষেপ ও যৌক্তিকতা বজায়ে রেখে সবকিছুর সমাধান হোক।

এফএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়