শিরোনাম
◈ নভেম্বরের তৃতীয় সপ্তাহে ভারতে যেতে পারেন তারেক রহমান, আলোচনায় হাসিনার প্রত্যর্পণ: টাইমস অব ইন্ডিয়া ◈ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর পরীক্ষা বাংলা‌দে‌শের ◈ পর্যায়ক্রমে চালু হচ্ছে বন্ধ পাটকল, লক্ষ্য ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের আশা ◈ রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারাল পর্তুগাল ◈ চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে মালয়েশিয়াকে নিয়ে সতর্ক কোচ সালাহউদ্দিন ◈ গোপনে আবুধাবিতে নেতানিয়াহু, আরও ঘনিষ্ঠ ইসরায়েল-আমিরাত ◈ বিরাট কোহ‌লি বিশ্বকাপে যে হার এখনো ভুলতে পারেননি  ◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৩৭ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আড়াই কো‌টি টাকার অদম্য টি-টোয়েন্টি কাপ, তিন দলের স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক : তিন দল নিয়ে অদম্য টি-টোয়েন্টি কাপ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের পারিশ্রমিক ও পুরস্কার মিলিয়ে তাদের ব্যয় হবে আড়াই কোটি টাকা।

আগেই জানা গিয়েছিল তিন দলের নাম, কোচ ও অধিনায়ক হচ্ছেন কারা। আজ তিন দলের পূর্নাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

বেশ শক্তিশালী স্কোয়াড হয়েছে লিটন কুমার দাসের নেতৃত্বাধীন ধুমকেতুর। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফউদ্দিন ব্যতীত সব ক্রিকেটার আছেন লিটনের দলে।

জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দুর্বার একাদশ। আকবর আলীর দুর্দান্ত একাদশে আছেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার থেকে শুরু করে জাতীয় দলে খেলারাও।

advertisement

তিন দলের স্কোয়াড-

ধুমকেতু একাদশ: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম।

দুর্বার একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, হাবিবুর রহমান সোহান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ।

দুর্দান্ত একাদশ: আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, মাহিদুল ইসলাম অঙ্কন, আরিফুল ইসলাম, মাহফুজুল ইসলাম রনি, আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, নাহিদ রানা, এস এম মেহেদী হাসান, রাকিবুল হাসান।

  • সর্বশেষ