শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৩ জুন, ২০২৪, ০৫:৪৫ বিকাল
আপডেট : ২৩ জুন, ২০২৪, ০৫:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয় দিয়ে আন্তর্জাতিক যুব হকি শেষ করলো বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নারী দল ক্রিকেট ও ফুটবলে ভালো অবস্থানে থাকলেও হকিতে তেমন একটা খেলা দেখা যায় না। অনেক কষ্ট করে বাংলাদেশ হকি ফেডারেশন এবার নারী দলকে টুর্নামেন্ট খেলতে পাঠিয়েছে। এই দল নিয়ে প্রত্যাশা না থাকলেও জুনিয়র এইচএফ কাপে সিঙ্গাপুরকে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার (২৩ জুন) বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল দুর্দান্ত পারফরম্যান্স করে সিঙ্গাপুরকে ৭-১ গোলে রিতীমতো উড়িয়ে দিয়েছে। এই টুর্নামেন্টে ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতে বাংলাদেশের নামের পাশে ১৫ পয়েন্ট। চাইনিজ তাইপে শেষ ম্যাচ জিতলে বা ড্র করলে বাংলাদেশ দ্বিতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করবে। রোববার চাইনিজ তাইপের হংকংকে হারানোর সম্ভাবনাই বেশি।

এই ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের সঙ্গে ড্র করলেই দ্বিতীয় স্থান নিশ্চিত হতো বাংলাদেশের। ড্র নয়, সরাসরি জিতেই দ্বিতীয় হয়েছে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারেই দুই গোলে এগিয়ে যায় বাংলাদেশ। সপ্তম মিনিটে সানজিদা ও কনা আক্তার ফিল্ড গোল করেন। -সোনালি নিউজ

পরের কোয়ার্টারে বাংলাদেশ আরো দুটি ফিল্ড গোল আদায় করে। রিয়া আইরিন ও ইমা নাদিরা ২৫ এবং ২৯তম মিনিটে গোল করলে ৪-০ লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে বাংলাদেশ। বিরতির পর নাদিয়া আরেকটি, সোনিয়া এবং অর্পিতা পাল একটি করে গোল করেন।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়