শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের প্রতি ভারত কি অবস্থান বদলাচ্ছে? ◈ এনসিপি ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল, কোন আসনে কাকে মনোনয়ন দিলো দেখুন তালিকা ◈ অজ্ঞাতনামা লাশ, কারা ও নিরাপত্তা হেফাজতে মৃত্যু আর মব এখন মানবাধিকারের তিন সংকট ◈ হাসিনার উদারপন্থী ভূমিকায় বিএনপি ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয় ◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য

প্রকাশিত : ২৩ জুন, ২০২৪, ০২:৩৯ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২৪, ০২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয় দিয়েই কোপা শুরু মেক্সিকোর

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার চলমান আসরে জ্যামাইকার মুখোমুখি হয়েছে মেক্সিকো। রোববার বাংলাদেশ সময় সকালে নিজেদের প্রথম ম্যাচেই জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়েছে মেক্সিকো। দলের হয়ে একমাত্র গোলটি করেন মেন্টারের লেফট ব্যাক জেরার্দো আর্তেগা।

তবে ম্যাচ জয়ের আনন্দের সাথে বাড়তি শঙ্কা যোগ হয়েছে মেক্সিকো শিবিরে। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলের অধিনায়ক এডসন আলভারেস। এমনকি ছিটকে যেতে পারেন টুর্নামেন্ট থেকেই। ওয়েস্ট হ্যামের এই ফুটবলার ম্যাচের ৩০তম মিনিটে চোট পেয়ে চোখে জল নিয়ে মাঠ ছাড়েন।

ফিফা র‌্যাঙ্কিংয়ে মেক্সিকোর চেয়ে ৩৮ ধাপ পিছিয়ে থাকা জ্যামাইকা ম্যাচের পঞ্চম মিনিটে জালে বল পাঠিয়েছিল। তবে তাদের হতাশায় ডুবিয়ে ভিএআরে দেখে অফসাইডের বাঁশি বাজান রেফারি। লুইস শাভেজ, সান্তিয়াগো হিমেনেস, আর্তেগার কয়েকটা চেষ্টা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন জ্যামাইকা গোলরক্ষক জামালি ওয়েট। শেষ পর্যন্ত ৬৯তম মিনিটে জোরালো এক শটে তাকে পরাস্ত করে বল জালে পাঠান আর্তেগা। -যমুনা টিভি

দুই দলই আসরে মিস করছে নিজেদের অভিজ্ঞ গোলরক্ষকদের। দীর্ঘদিনের মেক্সিকান গোলবারের প্রহরী অভিজ্ঞ গিয়ের্মো ওচোয়া জায়গা পাননি কোপার দলে। চোটের জন্য নেই আরেক গোলরক্ষক লুইস মালাগনও। তাদের অনুপস্থিতিতে নিজের মাত্র তৃতীয় ম্যাচ খেলেছেন জুলিয়ান গনসালেস।

একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়