শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১০ জুন, ২০২৪, ০৮:০৮ রাত
আপডেট : ১০ জুন, ২০২৪, ১০:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৩ রানে ৪ উইকেট নেই দক্ষিণ আফ্রিকার, তানজিম সাকিব একাই ৩টি

নিজস্ব প্রতিবেদক: তানজিম হাসান সাকিবের ফুলার লেংথ ডেলিভারিতে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে রানের খাতা খুললেন কুইন্টন ডি কক। পরের বলে ডিপ মিড উইকেট দিয়ে মেরেছেন চারও। তবে প্রান্ত বদল করতেই উইকেট হারায় সাউথ আফ্রিকা। 

তানজিম সাকিবের নিচু হওয়া ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়ে বলের লাইন মিস করেন রিজা হেনড্রিক্স। পেছনের পায়ে বল লাগার পর আবেদন করতেই আউট দেন অনফিল্ড আম্পায়ার। গোল্ডেন ডাকে ফিরতে হয় ডানহাতি এই ওপেনারকে।

পরের ওভারে তাসকিনের বিপক্ষেও ছক্কা মেরেছিলেন ডি কক। তবে বাঁহাতি এই ওপেনারের ঝড় বেশিক্ষণ স্থায়ী হতে দেননি তানজিম সাকিব। ডানহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা লেংথ ডেলিভারিতে পুল করতে চেয়েছিলেন  তিনি। তবে ব্যাটে-বলে করতে না পারায় বোল্ড হয়ে ফিরতে হয় ১৮ রান করা ডি কককে। তিনে নামা এইডেন মার্করামকে থিতু হতে দেননি তাসকিন আহমেদ।

ডানহাতি এই পেসারের লেংথ ডেলিভারিতে স্ট্রেইট ড্রাইভ খেলার চেষ্টায় বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন মার্করাম।। সাউথ আফ্রিকার অধিনায়ক ফিরেছেন ৮ বলে ৪ রানে। পরের ওভারে বোলিং এসে ট্রিস্টিয়ান স্টাবসকে নিজের শিকার বানিয়েছেন তানজিম সাকিব।

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়