শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৪, ০৪:১০ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৪, ০৪:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে বিশ্বকাপ, আসছে আইসিসির প্রতিনিধি দল

আশরাফ চৌধুরী রাজু, সিলেট: [২] বাংলাদেশের মাটিতে বসছে বিশ্বকাপের নতুন একটি আসর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চলতি বছরের অক্টোবরে মেয়েদের এই টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে। এই বড় আয়োজনের ভেন্যুর তালিকায় আছে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

[৩] বিশ্বকাপকে সামনে রেখে ভেন্যুগুলো পরিদর্শনে এসেছে আইসিসির প্রতিনিধি দল। পাঁচ সদস্যের দলটি আগামীকাল মঙ্গলবার সিলেটে আসবে।

[৪] আইসিসির প্রতিনিধি দলে আছেন নারী বিশ্বকাপের ইভেন্ট অপারেশনস ম্যানেজার গুরজিত সিং, পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন, কমার্শিয়াল ও স্পনসরশিপ বিভাগের লায়লা স্টেইন, হসপিটালিটি বিভাগের অ্যালানা হোয়াইট ও নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড মুসকার।

[৫] বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল জানান, যেকোনো বড় টুর্নামেন্টের আগেই আইসিসি এমন একটা প্রতিনিধিদল পাঠায়। মিরপুর দেখে মঙ্গলবার তারা সিলেটে যাবে। তিনি বলেন, ‘আমরা আশাবাদী, আমাদের প্রস্তুতি নিয়ে আইসিসি সন্তুষ্ট হবে।’

[৬] বাংলাদেশ দীর্ঘ ১০ বছর পর আবারও আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে। যুক্তরাজ্যের বার্মিংহামে ২০২২ সালে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিশ্বকাপের লিগ পর্বের খেলাগুলো সিলেটে এবং সেমিফাইনাল ও ফাইনাল ঢাকায় হওয়ার কথা।

[৭] ১০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। অপর দল দুটি বাছাইপর্ব পেরিয়ে আসবে।

[৮] আগামী ২৫ এপ্রিল আরব আমিরাতে শুরু হচ্ছে এই বাছাইপর্ব। যেখানে গ্রুপ ‘এ’–তে আছে শ্রীলঙ্কা, থাইল্যান্ড, স্কটল্যান্ড, উগান্ডা, যুক্তরাষ্ট্র এবং গ্রুপ ‘বি’তে আছে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত ও ভানুয়াতু। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়