শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৪, ০৮:২১ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৪, ০৮:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থাইল্যান্ড ও ভারতের বক্সারকে হারিয়ে সুর কৃষ্ণর র‌্যাঙ্কিংয়ে ৬০০ ধাপ উন্নতি

স্পোর্টস ডেস্ক: সুর কৃষ্ণ চাকমা, বাংলাদেশের পেশাদার বক্সিংয়ের পোস্টার বয়। সাত বছর আগে ২০১৮ সালে ক্যারিয়ার শুরু করেন এই বক্সার। এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলে জয়ের রেকর্ড শতভাগ। সবশেষ এই বছর থাইল্যান্ড ও ভারতের বক্সারকে হারিয়ে পেশাদার বক্সিংয়ের র‌্যাঙ্কিংয়ে ৬০০ ধাপ উন্নতি হয়েছে তার।

আগে আটশ’র ঘরে ছিল সুর কৃষ্ণর র‌্যাঙ্কিং। উন্নতি হওয়ায় এখন সেটি দাঁড়িয়েছে ২২১ নম্বরে। লাইটওয়েট ৬১ কেজি ওজনশ্রেণিতে বিশ্বে ২ হাজার ২৮১ জন বক্সার আছেন। তাদের মধ্যে সুরো কৃষ্ণরই এমন উল্লম্ফন। বাংলাট্রিবিউন

নিজের এমন উন্নতি দেখে সুর নিজেও ভীষণ আনন্দিত। এই বক্সার বলেছেন, আসলে আমি এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলে সবকটি জিতেছি। সবশেষ দুটো ম্যাচ জেতায় র‌্যাঙ্কিংয়ে অনেক উন্নতি হয়েছে। এছাড়া প্রতিপক্ষকে নক আউট করেছি। সবকিছু দেখে পেশাদার বক্সিংয়ে বর্তমান র‌্যাঙ্কিং করা হয়েছে।

আগামী ২৫ মে ঢাকায় পরের ম্যাচে চীনের প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে লড়বেন তিনি। রাঙামাটির জুড়াছড়ি থেকে উঠে আসা সুর কৃষ্ণ চাইছেন জয়ের ধারা সেখানেও অব্যাহত রেখে র‌্যাঙ্কিং আরও বাড়িয়ে নিতে, ‘চীনের প্রতিদ্বন্দ্বী বেশ শক্তিশালী। ঢাকায় পরবর্তী ম্যাচ জেতার লক্ষ্যে অনুশীলন করছি। এখন নামের পাশে দুই তারকাও যোগ হয়েছে। একের পর এক ম্যাচ জিততে পারলে তখন আরও ভালো করার সুযোগ থাকবে।’

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়