শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৪, ০৫:৩৭ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৪, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এজেন্ট ফি বাবদ ৭৫ মিলিয়ন পাউন্ডেরও বেশি ব্যয় করেছে চেলসি

স্পোর্টস ডেস্ক: এজেন্ট ও মধ্যস্থতাকারী ফি বাবদ ট্রান্সফার চুক্তিতে চেলসি ৭৫ মিলিয়ন পাউন্ডেরও বেশি ব্যয় করেছে। ফুটবল অ্যাসোসিয়েশনের এক পরিসংখ্যানে এ দেওয়া হয়েছে। জানা গেছে চলতি বছরের ১ ফেব্রুয়ারির আগ পর্যন্ত গত এক বছরে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো এ খাতে সর্বমোট ৪০৯.৫৯ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছে। যার মধ্যে সর্বোচ্চ ব্যয় চেলসির। ২০২২-২৩ মৌসুমের তুলনায় এই ব্যয়ের পরিমাণ বেড়েছে প্রায় ৩১৮.২ মিলিয়ন পাউন্ড।

গত দুই ট্রান্সফার মার্কেটে মোয়েসিস কেইসেডো, ক্রিস্টোফার এনকুকু, রোমেও লাভিয়া, নিকোলাস জ্যাকসন ও কোল পালমারকে দলে ভেড়াতে চেলসি এজেন্ট ফি বাবদ ৭৫,১৪০,৪৫২ পাউন্ড ব্যয় করে এই তালিকায় শীর্ষে রয়েছে। তবে এই অর্থ ব্যয় করেও মরিসিও পোচেত্তিনোর দল প্রিমিয়ার লিগে সফল হতে পারেনি। লিভারপুল দলের কাছে লিগ কাপের ফাইনালে হেরেছে তারা।

এর আগের বছর তালিকায় এজেন্ট ফি ব্যয় বাবদ শীর্ষে ছিল ম্যানচেস্টার সিটি। এবার ৬০.৬৩ মিলিয়ন পাউন্ড ব্যয় করে তারা দ্বিতীয় স্থানে নেমে গেছে। এ খাতে ম্যানচেস্টার ইউনাইটেড ব্যয় করেছে ৩৪.০৫ মিলিয়ন পাউন্ড। অন্যদিকে, লিভারপুল ও আর্সেনাল ব্যয় করেছে যথাক্রমে ৩১.৫০ মিলিয়ন ও ২৪.৭৬ মিলিয়ন পাউন্ড। গত বছর প্লে-অফ খেলে প্রিমিয়ার লিগে উন্নীত লুটন সর্বনিম্ন ২.০২ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছে। -চ্যানেল২৪

এসবি২

  • সর্বশেষ