শিরোনাম
◈ মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেলসেতু ২৪ ঘণ্টায় সচল করল ইরান ◈ সরকারি কর্মচারীদের জন্য সুখবর, রেশন সুবিধার আওতায় আসছেন যাঁরা ◈ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত ◈ স্বাস্থ্যখাতে বড় নিয়োগের ঘোষণা, দেশেই উন্নত চিকিৎসার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বিশ্বকাপে সাফল্যের স্বীকৃতি! কেপ ভা‌র্দের তারকা ফুটবলার  ভোজিনহার নামে নতুন প্রাণীর নামকরণ ◈ জাপান-তাইওয়ান পেরিয়ে এবার টাইফুন ‘বাভি’ ধেয়ে আসছে চীনের দিকে, নিরাপদ আশ্রয়ে ৬ লাখেরও বেশি মানুষ ◈ ডা. জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস ◈ বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, রাঙামাটি-খাগড়াছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ◈ চট্টগ্রাম বিভাগে বন্যার তাণ্ডব: ৩৯ প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৯ লাখের বেশি মানুষ ◈ সরকারি নিয়োগে দীর্ঘ অপেক্ষা, শূন্য পদের সংখ্যা ৫ লাখ ছাড়াল

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৭:১৭ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৭:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবরোধের সমর্থনে রাজধানীতে ১২ দলীয় জোটের বিক্ষোভ

রিয়াদ হাসান: [২] দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল ও সরকার পতনের একদফা দাবিতে বিরোধীদের ডাকা ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচির সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ১২ দলীয় জোট।

[৩] সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এই মিছিলটি বের হয়ে পল্টন, বিজয়নগর মোড় ঘুরে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

[৪] জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, দেশের মানুষের সাথে আওয়ামী লীগ কাপুরোষচিত আচরণ করে চলেছে। তারা এক দিকে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে রেখেছে অন্যদিকে নিত্যপণ্যের বাজারে একের পর এক সিন্ডিকেট বাণিজ্য করে নিজের পকেট ভারি করছে। দেশের জনগণের প্রতি তাদের কোন দায়ভার নেই। 

[৫] জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান বলেন, এই সরকার জনগণের সরকার নয়। এই সরকার জুলুমবাজ সরকার। জনগণের ওপর নিপীড়ন চালিয়ে আবারও ক্ষমতায় থাকতে চায়। জনগণ এখন প্রস্তুত এদের বিদায় করার জন্য। 

[৬] জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান বলেন, আওয়ামী লীগের হাতে দেশের শিক্ষা ব্যবস্থা এখন শ্রী-মতীর পাঠশালায় পরিনত হয়েছে। শিক্ষা ব্যবস্থার অন্তিম যাত্রা শুরু থেকে এখন ধ্বংসের চূড়ান্ত পর্যায়। তাই দেশবাসী মনে করে আওয়ামী লীগ দেশ ও জনগণের জন্য একটি আগাছা দলে পরিনত হয়েছে। অচিরেই আওয়ামী লীগের পতন ঘটাতে হবে।

[৭] বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ আরো বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের মহাসচিব মাওলানা মুফতি মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান, লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ। এ সময় জোটের অন্যান্য নেতা উপস্থিত ছিলেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

আরএইচ/এসবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়