শিরোনাম
◈ যুব উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বেনাপোলে বাবার মরদেহ রেখে পরীক্ষা দেওয়া মাসুমা পেলেন এ গ্রেড ◈ দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরী করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ আধুনিক কোল্ড স্টোরেজের উদ্যোগ নেওয়ায় এবার এক কেজি পেঁয়াজও আমদানি করতে হবে না: কৃষিমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে মোজতবা খামেনির হুঁশিয়ারি, পাল্টা জবাব হবে ভৌগোলিক সীমার বাইরে ◈ জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ লাগেজ চুরি ঠেকাতে লাইভ নজরদারি, কতটা স্বস্তিতে যাত্রীরা? ◈ এশিয়া কাপের জন‌্য অনূর্ধ্ব-১৯ স্কোয়াড ঘোষণা করলো বি‌সি‌বি ◈ চারদিনেই ও‌য়েস্ট ইন্ডি‌জের কা‌ছে টেস্ট হারলো বাংলাদেশ ◈ মাজার বস্তিতে যাওয়ার আগে ২৭ অক্টোবর রাতে উত্তরার নেস্ট বারে দেড় ঘণ্টা ছিলেন নারীসহ তাহফিস সাউরি(ভিডিও)

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ০৩:০৮ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৩, ০৩:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংলাপ নিয়ে দু’বার প্রতারণার শিকার হয়েছি, আর নয় : মির্জা ফখরুল

রিয়াদ হাসান: হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আলোচনার নামে দুইবার সরকারের প্রতারণার শিকার হয়েছে বিএনপি। তৃতীয়বার আর প্রতারণার ফাঁদে পা দেবে না। আলোচনায় ডেকে কথা দিয়ে কথা রাখেনি আওয়ামী লীগ।

শনিবার (১০ জুন) সকালে বাংলাদেশ সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ২০১৪-১৮ এর মত আবারও সেপথে যেতে চায় সরকার, প্রশ্নই উঠে না, জনগণ সেদিকে যাবে না। ২০১৪-১৮ সালে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আলোচনায় গিয়ে কোন সুফল আসেনি। তারা প্রতারণা করেছে।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক ইস্যু কোন ডেড ইস্যু নয়, লাইভ ইস্যু। সরকারের বিরুদ্ধে তাই নির্দলীয় সরকার গঠন করতে হবে। সুষ্ঠু নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে বিজয়ী হতে পারবে না ক্ষমতাসীনরা।

বিএনপি মহাসচিব বলেন, সরকার বিদ্যুৎ নিয়ে যে ঢাকঢোল পিটিয়েছে, যে টাকা খরচ করেছে এখন সেটা কোথায়? তারা এখন নির্বাচনী ফান্ড তৈরির চেষ্টা করছে। এমনিতেই যেখানে বিমান চলতে পারে না সেখানে এয়ার বাস কেনা হচ্ছে। এর মাধ্যমে দুর্নীতি হবে, আর তারা (আওয়ামী লীগ) নির্বাচনী ফান্ড তৈরি করবে।

তিনি অভিযোগ করে বলেন, ভোট ও নির্বাচনের ব্যবস্থা ধ্বংস করা হয়েছে পরিকল্পিতভাবে। কারণ তারা জানে যে, তারা এত চুরি-দখল করেছে সাধারণভাবে বা সুষ্ঠুভাবে যদি নির্বাচন হয়, তাহলে তারা ক্ষমতায় ফিরে আসা তো দূরে থাকুক, ১০ ভাগের বেশি ভোট তারা পাবে না।

বিএনপির এই শীর্ষ নেতা আরো বলেন, উন্নয়নের সমুদ্র দেখানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু গণতন্ত্রবিহীন উন্নয়ন টিকে থাকে না, তাই হয়েছে। আন্তর্জাতিকমহল বাংলাদেশকে রোলমডেল বললেও তারা এখন এটাকে বলছে বাংলাদেশের অর্থনীতি ঝুঁকির মুখে। বিদেশি পত্রিকা বলছে, বাংলাদেশ এখন আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছে। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

আরএইচ/এসএইচবি/এএ

  • সর্বশেষ