শিরোনাম
◈ বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগে মামলা! ◈ ৮ কোম্পানির ১৪ কাশির সিরাপে মাদক উপাদান, প্রেসক্রিপশন ছাড়া বিক্রি বন্ধের উদ্যোগ! ◈ নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ ◈ গুজব রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ জিরো পয়েন্ট থেকে সদরঘাট সড়কে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক ◈ অনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানীতে প্রধানমন্ত্রী ◈ অসুস্থ টুকুকে দেখতে হাসপাতালে রিজভী ◈ ছিনতাই-চাঁদাবাজিতে নাজুক আইনশৃঙ্খলা: সংসদে যৌথ অভিযানের জোর দাবি ◈ বঙ্গোপসাগর-আন্দামান ঘিরে চীন-ভারতের সঙ্গে নতুন ভূরাজনৈতিক সমীকরণ, মিয়ানমারের দাওয়েই বন্দরে রাশিয়ার প্রবেশ ◈ যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, তিন পুলিশসহ কয়েকজন আহত

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৫:০৪ বিকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ১১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪ ফেব্রুয়ারি সারাদেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে গণতন্ত্র মঞ্চ

গণতন্ত্র মঞ্চ

সঞ্চয় বিশ্বাস: আগামী ৪ ফেব্রুয়ারি সারাদেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। বিএনপির নেতৃত্বে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি। যমুনাটিভি, সমকাল

বুধবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৪ দফা কর্মসূচির ভিত্তিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত সমাবেশ শেষে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এই ঘোষণা দেন। 

মাহমুদুর রহমান মান্না বলেন, আন্দোলন ধীরে ধীরে গড়ে তুলতে হয়। একদিনেই পরিবর্তন আসে না। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বাঘে ধান খাওয়ার মতো স্বীকার করেছেন, র‍্যাব মানুষ মেরেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কথাবার্তা বলেছি, অবস্থা ঠিকঠাক হয়ে গেছে। এখন থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে। আন্দোলনের অংশ হিসেবে একই ধরনের কর্মসূচি একাধিকবারও দিতে হয়।

বুধবার যুগপৎ আন্দোলনের চতুর্থ কর্মসূচি পালন করে গণতন্ত্র মঞ্চ। ৪ ফেব্রুয়ারি হবে যুগপৎ আন্দোলনের পঞ্চম কর্মসূচি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ১০ দফা দাবিতে এই যুগপৎ আন্দোলন করছে বিএনপি এ সমমনারা।

এর আগের কর্মসূচিতে যোগ না দিলেও বুধবারের সমাবেশে অংশ নেয় নুরুল হক নুরের গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।

এসবি২/এসএ 

  • সর্বশেষ