শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২২, ০৭:৫৪ বিকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভরা সমাবেশে ক্ষমা চাওয়ায় একরামকে মাফ করলেন কাদের 

ওবায়দুল কাদের ও একরামুল করিম চৌধুরীর

এম এম লিংকন: অবশেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। ভরা সমাবেশে ক্ষমা চাওয়ায় একরামকে মাফ করলেন ওবায়দুল কাদের। বুধবার (২৩ নভেম্বর) নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তাদের মধ্যে ভুল বোঝাবুঝির বিষয়টি তৃণমূল নেতাকর্মীদের কাছে পরিষ্কার করেন দুই নেতা। 

মঙ্গলবার( ২২ নভেম্বর) ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেছে আমার বড় ভাই জানিয়ে সম্মেলনে নিজের বক্তব্যে একরামুল করিম চৌধুরী বলেন, আমি ওনার কাছে ক্ষমা চেয়েছি। তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। বুধবারের এই ভরা সমাবেশে সবার সামনে ক্ষমা চাচ্ছি। আজ থেকে আমি ওনার পেছনে রাজনীতি করব।  

এরপর প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ২০০৮ সালে কোম্পানীগঞ্জে ভোটে পিছিয়ে থাকলেও কবিরহাটের মানুষ আমাকে জয়ী করেছে। আমি কবিরহাটবাসীর কাছে কৃতজ্ঞ। অনেকে একরাম চৌধুরীকে নিয়ে ভুল বুঝিয়েছে। গতকাল সে আমার কাছে ক্ষমা চেয়েছে। আমি ক্ষমা করে দিয়েছি।

সম্প্রতি ওবায়দুল কাদেরের নির্বাচনী আসনে নিজে প্রার্থী হওয়ার ঘোষনা দেন একরামুল করিম। তারআগে কাদেরকে রাজাকারের বংশধর বলে আলোচনায় আসেন একরামুল করিম চৌধুরী। সবশেষ গত ১০ মার্চে পুনরায় ওবায়দুল কাদেরকে নোয়াখালী সবচেয়ে বেশি ঘৃণিত লোক বলে পুনরায় আলোচনায় আসেন তিনি। একরামুল করিম চৌধুরী নোয়াখালী জেলা আওয়ামী লীগের টানা ১৭ বছর সাধারণ সম্পাদক ছিলেন। জেলা আওয়ামী লীগের বর্তমান আহ্বায়ক কমিটির প্রথম সদস্য তিনি।

এমএল/এএ

  • সর্বশেষ