শিরোনাম
◈ তৃণমূলে কোন্দল, স্থানীয় সরকার নির্বাচ‌নে একক প্রার্থী বাছাইয়ে হিমশিম খা‌চ্ছে বিএনপি ◈ এক ম্যাচে ৫১ লাল কার্ড, বিশ্বরেকর্ড ব্রাজিলের ফুটবলে! ◈ রোনালদোকে ‘কিংবদন্তি’ বলেই বিদায় জানালেন নেইমার ◈ মালয়েশিয়ায় চাকরি বিনা খরচে, ১১২ কর্মী নেবে বোয়েসেল; বেতন ১,৭০০ রিঙ্গিত ◈ মার্কিন নির্বাচনে রেকর্ড ৩৬ মুসলিম প্রার্থীর জয় ◈ যুদ্ধবিরতি চাইলে সৌদিকে গুনতে হবে সাড়ে ৬ লাখ কোটি টাকা! ◈ শ্রমিক বিক্ষোভ না থামলে কারখানা বন্ধের চিন্তা পোশাকমালিকদের ◈ মধ্যরাতে গার্হস্থ্য অর্থনীতি কলেজে উত্তেজনা, অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধের ঘোষণা ◈ বাদামতলী থেকে হাতিরপুলে পৌঁছাতেই মাল্টার দাম প্রায় দ্বিগুণ! ◈ সৌদি আরবের মদিনা অভিমুখে হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংসের দাবি সৌদি জোটের

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:২৬ সকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোলাম মাওলা রনির সঙ্গে বিয়ের কাবিননামা প্রকাশ ফারজানার, অস্বীকার রনির

আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য ও টক-শো ব্যক্তিত্ব গোলাম মাওলা রনির সঙ্গে বিয়ের কাবিননামা প্রকাশ করেছেন ফারজানা আফরোজ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে দ্য ডেইলি ক্যাম্পাসকে কাবিননামার একটি কপি দেন তিনি। এতে দেখা যায়, ২০২২ সালের ১৩ মে তাদের বিয়ে হয়। তবে ফারজানা আফরোজের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন গোলাম মাওলা রনি। একই সঙ্গে গত বছরের একটি রেকর্ড ফাঁসের ঘটনাকে ‘ইলিয়াসের ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছেন তিনি।

কাবিননামা প্রকাশ করে ফারজানা আফরোজ বলেন, ‘যেটা সত্য, এটার জন্য এতকিছু দেখাতে হয় না। উনি (রনি) অস্বীকার করলে কি আসে যায়। উনি চট্টগ্রামে গিয়ে কাবিন করে সবার সামনে বিয়ে করেছেন। আমার শাশুড়ি ৬-৭ মাস আমার সঙ্গে ছিলেন। এখন এসে যদি এ কথাগুলো বলে, এগুলো সত্যতা প্রমাণের কোনো দরকার নেই।’

তিনি আরও বলেন, ‘আসলে আমার স্বামী খুব ভালো মানুষ। আমি তো ওকে খুব কাছ থেকে দেখেছি। উনি পারিবারিকসহ বিভিন্ন চাপে আছেন। যার কারণে এ ধরনের কথাগুলো বলতে বাধ্য হয়েছেন।’

এ বিষয়ে গোলাম মাওলা রনি মুঠোফোনে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ওই নারীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।’

Advertisement

গত বছরের একটি রেকর্ড ফাঁসের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে এসব ইলিয়াস ষড়যন্ত্র করে ছড়িয়েছে। সে আমাকে ছোট করার জন্য এসব করেছে।’

এর আগে ফারজানা আফরোজ নিজের স্ত্রী নন বলে দাবি করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন গোলাম মাওলা রনি। সেখানে ওই নারীর ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘এ মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকা প্রবাসী ইলিয়াসের আপনজন।’

এদিকে এনসিপির সূত্রের বরাতে জানা গেছে, ফারজানা আফরোজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী উইং জাতীয় নারী শক্তিতে যোগ দিচ্ছেন।

ফারজানা আফরোজ লুনা সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত কেফায়েত উল্লাহর মেয়ে। তিনি জামায়াতে ইসলামীর সমর্থনে নির্বাচিত সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান।

স্থানীয় সূত্রে জানা যায়, ফারজানা আফরোজ লুনার সাবেক স্বামী হারুনুর রশীদ চরতী আল হেলাল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ। বর্তমানে তিনি চাকরি থেকে অবসরে গেছেন। তার বাড়ি সাতকানিয়া পৌরসভার ভোয়ালিয়াপাড়ায়। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।বিচ্ছেদের পর সন্তান দুটি বর্তমানে বাবা হারুনুর রশীদের তত্ত্বাবধানে আছে। প্রায় দুই বছর আগে হারুনুর রশীদ এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে বিয়ে করেছেন।

সূত্র : দ্য ডেইলি ক্যাম্পাস 

  • সর্বশেষ