শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ০৮:৫২ সকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২৬, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

মনিরুল ইসলাম : রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন। এর আগে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন বলে জানা গেছে।

গত ২৪ সেপ্টেম্বর রাতের ঘটনায় মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্রটি ভাঙচুর ও লুটপাটের শিকার হয়। মধ্যরাতে সংঘটিত ওই হামলার ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা সৃষ্টি হয়।

ঘটনার পরপরই ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম সামনে আসে এবং তার পদত্যাগের বিষয়টি আলোচনায় উঠে আসে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ ঘটনায় আলোচিত ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর কার্যক্রমের সঙ্গে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

অতীতেও ফেরদৌসী আহমেদ মিষ্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে। তিনি শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলসহ নানা অভিযোগ ওঠে। ২০০৬ সালে তিনি ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সভাপতি ছিলেন এবং ওই সমিতির নামে রাড্ডা সেন্টারের জমি বরাদ্দ চেয়ে গৃহায়ণ ও গণপূর্ত কর্তৃপক্ষের কাছে আবেদনপত্রে সভাপতির স্বাক্ষর করেছিলেন বলে জানা গেছে।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ