শিরোনাম
◈ ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ ◈ অনুমোদন পেল ঢাকার ৩ মেট্রোরেল প্রকল্প, ব্যয় আড়াই লাখ কোটি টাকা ◈ সোলার বসিয়ে ঘরেই বিদ্যুৎ উৎপাদন, অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করতে পারবেন সরকারের কাছে ◈ বাংলাদেশি শ্রমিকদের জন্য ওয়ার্ক পারমিট-ভিসা বন্ধ করল লাওস ◈ কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত, ঢাকার পরবর্তী হাইকমিশনারের নিয়োগে ভারতের সম্মতি মেলেনি! ◈ যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, পেনসিলভেনিয়ায় চার জ‌নের মৃত্যু ◈ মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি ◈ এল‌চের বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের সৌভাগ‌্যপ্রসুত জয়  ◈ এক সপ্তা‌হে ৩‌টি প্রী‌তি ম‌্যাচ খেল‌তে মা‌ঠে নাম‌ছে আর্জেন্টিনা ◈ ইমরান খানের সমর্থনে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন ক্রিকেট অ‌ধিনায়ক, সরকারের কাছে মানবিক পদক্ষেপের আর্জি 

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৪৭ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়ায় মির্জা আব্বাস, ঢাকা ত্যাগ

মনিরুল ইসলাম : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তার সাথে রয়েছেন তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস। 

আজ বুধবার ১৬ সেপ্টেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।

advertisement

দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এটি মূলত রুটিন স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই এই সফর। সাম্প্রতিক সময়গুলোতে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত ফলো-আপ চেকআপ চালিয়ে যাচ্ছেন তিনি।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে হঠাৎ শারীরিক অসুস্থতার পর দীর্ঘ সময় বিদেশে চিকিৎসাধীন ছিলেন মির্জা আব্বাস। মালয়েশিয়াসহ বিভিন্ন স্থানে তাঁর চিকিৎসা চলে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ধাপে ধাপে সুস্থতার দিকে এগোন তিনি। এমনকি মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন রাজনৈতিক নেতারাও তাঁকে দেখতে গিয়েছিলেন বলে জানা যায়। 

advertisement

পরে চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর তিনি দেশে ফিরে আসেন এবং ধীরে ধীরে রাজনৈতিক কার্যক্রমেও সক্রিয় হন। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর স্বাস্থ্য ও সক্রিয়তা দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে সংসদ ও দলীয় কার্যক্রমে তাঁর উপস্থিতি বিএনপির জন্য তাৎপর্যপূর্ণ।

advertisement

দলীয় সূত্র বলছে, চিকিৎসা শেষে তিনি দ্রুত দেশে ফিরে আবারও দায়িত্ব পালনে সক্রিয় হবেন।

  • সর্বশেষ