শিরোনাম
◈ এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে ◈ চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথা চলছে: বিমানমন্ত্রী ◈ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ◈ মাদরাসা নিয়ে বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের, বন্ধ হচ্ছে ২৫২টি ◈ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ◈ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী ◈ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনেই ৬ মৃত্যু ◈ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ ◈ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ◈ দরজা ভেঙে ঘরে ঢুকে কুমিল্লায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩১ বিকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপত্র ফর্ম বিক্রি শুরু হবে ১৫ সেপ্টেম্বর। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংগ্রহ করা যাবে। তা পূরণ করে আগামী ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় দপ্তর শাখায় জমা দিতে হবে।

আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে দলীয় মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীদের সাক্ষাৎকারের পর চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, নির্বাচন কমিশনের শিডিউল অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাই ২৯ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর এবং ভোটগ্রহণ ২৯ অক্টোবর।

বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গত ২০ আগস্ট আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

 

  • সর্বশেষ