শিরোনাম
◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪১ বিকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংকটাপন্ন মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, মঙ্গলবার থেকেই মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় শুরুতে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে বুধবার সন্ধ্যা থেকে তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসকদের সিদ্ধান্তে তাকে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে স্থানান্তর করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ সেবন করায় তার শরীরে এই জটিলতা তৈরি হয়েছে। চিকিৎসকরা তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এর আগে গত সোমবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে মেঘমল্লার বসুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন তার পরিচিত ব্যক্তিরা। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তার পাকস্থলী পরিষ্কার (স্টমাক ওয়াশ) করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

 

  • সর্বশেষ