শিরোনাম
◈ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, আইন অনুযায়ী সিদ্ধান্ত : আইনমন্ত্রী ◈ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১ ◈ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি ◈ পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ চায় ভারত, রপ্তানির বিষয়ে ইতিবাচক সরকার ◈ ১০০ ডলার ছুঁইছুঁই তেলের দাম, বাড়তে পারে আরও ◈ বাঁধনের ওপর হামলার খবর ইতালীয় গণমাধ্যমগুলোতে, তদন্তে বিশেষ পুলিশ

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৪২ দুপুর
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা: জাসাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মনিরুল ইসলাম : ইতালির ভেনিসে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। সংগঠনটির কেন্দ্রীয় নেতারা এ ঘটনাকে ‘ন্যাক্কারজনক’ আখ্যা দিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আজ ৯ সেপ্টেম্বর এক যৌথ বিবৃতিতে জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান এবং সদস্য সচিব জাকির হোসেন রোকন বলেন, বিদেশের মাটিতে অবস্থান করেও কিছু সন্ত্রাসী চক্র পরিকল্পিতভাবে শিল্পীদের ওপর হামলা চালাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা বলেন, “আজমেরী হক বাঁধনের ওপর হামলা কেবল একজন শিল্পীর ওপর নয়, এটি সংস্কৃতি অঙ্গনের ওপর আঘাত।”

নেতারা আরও অভিযোগ করেন, অতীতের স্বৈরাচারী শাসনামলের দোসররা দেশ ছেড়ে বিদেশে অবস্থান করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এসব অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

বিবৃতিতে বলা হয়, মানুষের মৌলিক অধিকার হরণকারী এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

জাসাস নেতারা স্পষ্টভাবে জানান, দেশের সংস্কৃতি অঙ্গন ও শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না।

  • সর্বশেষ