শিরোনাম
◈ তারেক রহমানের সম্ভাব্য সফর ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে: সাবেক কূটনীতিক ◈ সড়ক আইন ভাঙলে যাত্রী-পথচারীকেও জরিমানা, আসছে নতুন আইন ◈ শুক্রবার থেকে এমপিও শিক্ষকদের বদলির আবেদন, চলবে ২৭ আগস্ট পর্যন্ত ◈ অবৈধ অভিবাসন ঠেকাতে নতুন উদ্যোগ, বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে করার উদ্যোগ ◈ চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ◈ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী ◈ সরকার কেন পাল্টালো অর্থবছরের সময়কাল, কি সুবিধা মিলবে? ◈ সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: আইনমন্ত্রী ◈ কোন-কোন রুটে চলবে পিংক বাস, ভাড়া কত

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬, ০৮:১৫ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনির্বাচিত স্থায়ী কমিটির সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির নবনির্বাচিত সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ মো. আমান উল্লাহ আমান ডা. ফরহাদ হালিম ডোনার মো. ইসমাইল জবিউল্লাহ  বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী -এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার রাজধানীতে অনুষ্ঠিত এ সাক্ষাতে দলীয় কর্মকৌশল, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নবনির্বাচিত সদস্যরা দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত স্থায়ী কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে দিকনির্দেশনা দেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দল ও সরকারকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ সময় তারা  দেশের উন্নয়ন, গণতান্ত্রিক প্রক্রিয়া সুদৃঢ় করা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে দলীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর নেতৃত্বে দল ও সরকারের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়