শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে, দিল্লি সফরে বার্তা নিয়ে ফিরছেন ত্রিবেদী ◈ প্রযোজক সমিতির নির্বাচন ঘিরে প্রশ্ন তুললেন আরশাদ আদনান: ‘আগে সিনেমা, তারপর নেতৃত্ব’ ◈ রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির প্রার্থী ঘোষণা ঘিরে জল্পনা, নীরব কৌশলে শীর্ষ পর্যায়ে তৎপরতা ◈ মুক্তিযুদ্ধের প্রকৃত বীরদের তালিকা তৈরিতে নতুন উদ্যোগ সরকারের ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা ◈ তিন কারণে দেশে বেড়েছে লোডশেডিং ◈ শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও নাম ঘোষণা কাল ◈ বালু থেকে চিপ শিল্পের পথে বাংলাদেশ : ৮ নদীর বালুতে সেমিকন্ডাক্টরের সম্ভাবনা, সংগ্রহ করা হয়েছে ৬৬০০ নমুনা ◈ ২০০ কি.মি.র ভোগান্তি শেষ: যমুনায় ২ নদীবন্দরে বদলে যাচ্ছে উত্তরবঙ্গের অর্থনীতি

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬, ০১:৫২ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০২:২৩ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা

রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির প্রার্থী ঘোষণা ঘিরে জল্পনা, নীরব কৌশলে শীর্ষ পর্যায়ে তৎপরতা

মনিরুল ইসলাম: রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন—ক্ষমতাসীন বিএনপির প্রার্থী কে হচ্ছেন? নির্ভরযোগ্য একাধিক সূত্রের দাবি, দলটির শীর্ষ পর্যায়ে এ নিয়ে কৌশলগত তৎপরতা জোরদার হয়েছে। এরই মধ্যে মন্ত্রিসভার একজন শীর্ষ সদস্যের গতিবিধি ঘিরে তৈরি হয়েছে নতুন রহস্য, যা রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

গুরুত্বপূর্ণ একটি সূত্রের দাবি, বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ওই শীর্ষ মন্ত্রী নিজস্ব পতাকাবাহী সরকারি গাড়ি ব্যবহার না করে অপেক্ষাকৃত সাধারণ, কিছুটা পুরোনো ও পতাকাবিহীন একটি গাড়িতে সরকারি বাসভবন থেকে বের হন। বিষয়টি দলীয় ও প্রশাসনিক মহলে কৌতূহলের সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের মতে, এটি হতে পারে ‘লো-প্রোফাইল মুভমেন্ট’ কিংবা কোনো গোপন বৈঠকে অংশ নেওয়ার কৌশল। রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করেই এমন তৎপরতা চালানো হচ্ছে বলে ধারণা করছেন তারা।

দলীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে রাষ্ট্রপতি প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। এরপর নির্বাচন কমিশনে দলীয় মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।

এদিকে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন রয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হতে পারে। একাধিক গণমাধ্যমেও তার নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে। তবে দলীয়ভাবে এখনো কোনো নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি।

সংশ্লিষ্ট নেতাদের মতে, শেষ মুহূর্ত পর্যন্ত ‘সারপ্রাইজ এলিমেন্ট’ ধরে রাখতেই প্রার্থীর নাম গোপন রাখা হচ্ছে। ফলে বৈঠকের আগ পর্যন্ত সম্ভাব্য প্রার্থী নিয়ে নানা আলোচনা ও জল্পনা অব্যাহত থাকবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শীর্ষ পর্যায়ের নেতাদের নীরব তৎপরতা এবং সম্ভাব্য প্রার্থীর বিষয়ে গোপনীয়তা বজায় রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে অভ্যন্তরীণ সমন্বয়ের ইঙ্গিত দিতে পারে।

একজন জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সংসদ সদস্যদের ভোটে অনুষ্ঠিত হলেও প্রার্থী নির্বাচন অত্যন্ত কৌশলগত একটি বিষয়। এর সঙ্গে সরকারের অভ্যন্তরীণ ভারসাম্য, ক্ষমতার কাঠামো এবং ভবিষ্যতে মন্ত্রিসভা পুনর্গঠনের মতো বিষয়ও জড়িত থাকতে পারে।

মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা

যদি দলের কোনো শীর্ষ নেতা রাষ্ট্রপতি পদে মনোনীত হন, তাহলে মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের সম্ভাবনাও তৈরি হতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ ধরনের পরিবর্তন সরকারের নীতিনির্ধারণী কাঠামোয় নতুন ভারসাম্য তৈরি করতে পারে।

২০২৬ সালের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি সরকার গঠন করেছে। বর্তমানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্তে দলটির প্রভাব রয়েছে। সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী নির্বাচন তাই জাতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবারই অনেকটা পরিষ্কার হয়ে যাবে—কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। তবে তার আগে গোপন বৈঠক, নীরব তৎপরতা এবং সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা-কল্পনা—সব মিলিয়ে রাজধানীর রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়