শিরোনাম
◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা ◈ ৪৯ বছর পর জিতল পাকিস্তান ◈ যানজট থেকে ড্রোন—বিমানবন্দরের নিরাপত্তায় একগুচ্ছ নতুন সিদ্ধান্ত ◈ ভারত আওয়ামী লীগকে কার্যক্রম চালাতে দিলে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে: শামা ওবায়েদ ◈ হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রের জন্য নতুন শর্ত দিল ইরান ◈ পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি ◈ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ ◈ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতেই, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে হবে পরীক্ষা, এসএসসির ফল ১০ আগস্ট ◈ ভিআইপি-সিআইপিদের নিরাপত্তা প্রোটোকলে ব্যতিক্রম হবে না: সরকার ◈ শেখ হাসিনাকে কথা বলার সুযোগ কেন দিল ভারত, প্রশ্ন বিএনপির

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৬, ০৭:৫০ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার বক্তব্য ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের দলীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলামোটরের রূপায়ন টাওয়ারের দলীয় কার্যালয়ে জরুরি ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। যেখানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদসহ সেলটির সদস্যরা উপস্থিত থাকবেন।

তবে সংবাদ সম্মেলনের আলোচ্য বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য জানানো হয়নি। যদিও সংশ্লিষ্ট সূত্রের দাবি, জরুরি ওই সংবাদ সম্মেলনে সম্প্রতি নয়াদিল্লিতে শেখ হাসিনার বক্তব্য ইস্যুতে দলীয় প্রতিক্রিয়া জানাবে এনসিপি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়