শিরোনাম
◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৬, ১২:২৪ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেই গাজী সালাউদ্দিন তানভীরকে ফের অব্যাহতি দিলো এনসিপি

‘গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়’ এমন মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহত দেয়া হয়েছে। পাশাপাশি তাকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে। দুই কার্যদিবসের মধ্যে তানভীরকে এই নোটিশের জবাব দিতে হবে।

শুক্রবার (৩১ জুলাই) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো চিঠির মাধ্যমে এসব তথ্য জানা গেছে। চিঠিটি নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছে এনসিপি।

এতে বলা হয়েছে, ‘আপনার (গাজী সালাউদ্দিন তানভীর) বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এরকম একটি মন্তব্য করতে দেখা গেছে। উক্ত বিষয়ের গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে আপনাকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।’

শোকজ নোটিশে আরও বলা হয়, ‘একইসঙ্গে, কেন আপনার বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আপনার লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা এই নোটিশ প্রাপ্তির ০২ (দুই) কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নিকট দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

এর আগে গত বছরের এপ্রিলে কয়েকটি অভিযোগে গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দিয়েছিল এনসিপি। প্রায় বছরখানেক পর তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় এনসিপিতে ফেরেন এই নেতা।

  • সর্বশেষ