শিরোনাম
◈ ভারত থেকে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: সংসদীয় কমিটিকে ভারত সরকার ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়েও নতুন দাবি, ছাত্র আন্দোলনে বলপ্রয়োগের অভিযোগ ◈ টুথপেস্ট কেনার সময় যেসব বিষয় যাচাই করার পরামর্শ দিল বিএসটিআই ◈ নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষ-উত্তেজনা, কারফিউ জারি: শান্তি বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের ◈ ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নতুন দায়িত্বে ◈ রাষ্ট্রপতি ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত: শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ◈ জা‌তিসং‌ঘের মহাস‌চিব‌কে ইরা‌নের পররাস্ট্র মন্ত্রণাল‌য়ের প্রশ্ন: আপনি কেন প্রধান দুই অপরাধীর নাম এড়িয়ে যান? ◈ আরব আ‌মিরা‌তের কারাগা‌রে ব‌ন্দি বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে? ◈ চেন্নাই ছেড়ে ইংল্যান্ডে? ‘বাজবলে’র উত্তরসূরি হতে চলেছেন স্টি‌ফেন ফ্লেমিং ◈ এশিয়ার ক্লাব ফুটবলের টানা তিন আস‌রের মহারণ সৌদি আর‌বে

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬, ১২:৩১ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২৬, ০২:৩৫ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

রাষ্ট্রপতি ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত: শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

মনিরুল ইসলাম: দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এক বৈঠক ডাক দিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি  । দলটির স্থায়ী কমিটির বৈঠক আগামীকাল  শনিবার ১ আগস্ট   অনুষ্ঠিত হবে। 

দলীয় সূত্রে জানা গেছে, রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান  । তিনি জানান, স্থায়ী কমিটির সদস্যদের ইতোমধ্যে বৈঠকের বিষয়ে অবহিত করা হয়েছে।

তবে বৈঠকের নির্দিষ্ট আলোচ্যসূচি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে শায়রুল কবির খান বলেন, “আলোচ্যসূচির বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাইনি।”

তবে জানা গেছে,বৈঠকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের ভার দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হবে। এছাড়া বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। সাম্প্রতিক ঘটনা নিয়েও আলোচনা হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাষ্ট্রীয় ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে এই বৈঠক বিশেষ গুরুত্ব বহন করছে। বিশেষ করে রাষ্ট্রপতি পদ নিয়ে সাম্প্রতিক পরিস্থিতি ও সম্ভাব্য সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি রাষ্ট্রপতি পদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও জল্পনা তৈরি হয়েছে। নতুন রাষ্ট্রপতি নির্বাচন, সাংবিধানিক বিধান অনুসরণ এবং রাজনৈতিক সমন্বয়, এসব বিষয় সামনে রেখে বিএনপির এই বৈঠককে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মঞ্চ হিসেবে দেখা হচ্ছে।

দলীয় উচ্চপর্যায়ের এই বৈঠক থেকে রাষ্ট্রপতি ইস্যুসহ সামগ্রিক রাজনৈতিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এদিকে, বৈঠকের পর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে আরও বিস্তারিত তথ্য জানা যেতে পারে বলে জানিয়েছে দলটির একাধিক সূত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়