শিরোনাম
◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও)

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬, ১২:৩২ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২টি প্রতিষ্ঠানে বিএনপিপন্থীদের নিয়োগ দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করলো সরকার

ডেস্ক রি‌পোর্ট : নির্বাচন কমিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় ১২ জন বিএনপি নেতা-কর্মীকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। অথচ নির্বাচনী প্রতিশ্রুতিতে প্রতিষ্ঠানে দলীয়করণ রোধ ও স্বাধীনতা বাড়ানোর কথা বলেছিলো দলটি।

১২টি প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়টি নিয়ে সুশাসন বিশেষজ্ঞ ও নির্বাচন সংস্কার কমিশনের সদস্যরা সমালোচনা করেছেন। বিশেষ উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্বাচন কমিশন, যার ওপর আগামী মাসগুলোতে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার দায়িত্ব রয়েছে।

সমালোচকদের মতে, নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে একজন বিএনপি কর্মীকে নিয়োগ কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। তাছাড়া এটি নির্বাচনী সংস্কার কমিশনের সুপারিশের পরিপন্থী।

সুপারিশে বলা হয়েছিল যে, ইসি তার নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকেই সচিব নিয়োগ করবে এবং তাদের জন্য একটি পৃথক 'নির্বাচন কমিশন সেবা' থাকবে।

advertisement

যোগাযোগ করা হলে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ও সাবেক নির্বাচনী সংস্কার কমিশনের সদস্য জাহেদ উর রহমান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এ ধরনের নিয়োগ ক্ষমতাসীন দলের ৩১-দফা কর্মসূচি ও নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির লঙ্ঘন। 

সূত্র : ডেইলি স্টার

  • সর্বশেষ