শিরোনাম
◈ সংসদে চার ইস্যুতে টানাপোড়েন, রাজপথেও কর্মসূচির ইঙ্গিত ◈ স্থানীয় নির্বাচন: এমপিদের সমন্বয়ে প্রার্থী বাছাইয়ের নির্দেশ তারেক রহমানের ◈ দুই দিনের দুর্গম যাত্রা, গোপনে যেভাবে বাংলাদেশে ঢুকছেন রোহিঙ্গারা ◈ জর্ডানের বিমানঘাঁটিতে ইরানি হামলা, দুই মার্কিন সেনা নিহত ◈ স্বর্ণের দামে বড় উল্লম্ফনের আভাস ◈ পরিবেশবান্ধব গণপরিবহনে বড় পদক্ষেপ, ১,৪০০ ইভি বাস আনছে সরকার ◈ আবারও বন্যার আশঙ্কা দেশের ৭ জেলায়  ◈ মসজিদুল হারামে নতুন প্রযুক্তি, যেসব সুবিধা পাবেন হাজিরা ◈ রোববার থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ মহড়া ‘টাইগার লাইটনিং-২৬’ ◈ কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস করল ইরান

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৬, ০৩:১৬ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্থানীয় নির্বাচন: এমপিদের সমন্বয়ে প্রার্থী বাছাইয়ের নির্দেশ তারেক রহমানের

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জেলা ও উপজেলা বিএনপির নেতাদের দায়িত্ব দেয়া হয়েছে। এক্ষেত্রে তারা দলের স্থানীয় এমপিদের সঙ্গে সমন্বয় করে প্রার্থী চূড়ান্ত করবে। প্রার্থী বাছাইয়ে স্বচ্ছতা, জনপ্রিয়তা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপরেও গুরুত্ব দিচ্ছে দলটি৷ নিজ এলাকায় জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা এবং দলের ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়নের করতেও স্থানীয় নেতৃবৃন্দদের নির্দেশনা দিয়েছেন বিএনপির হাইকমান্ড।

শনিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দিনাজপুর, পঞ্চগড় এবং ঠাকুরগাঁও জেলার দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ নির্দেশনা দেন বলে সূত্রে জানা গেছে। সন্ধ্যা সাড়ে ৭টায় এই বৈঠক শুরু হয়। শেষ হয় রাত ৯টা ২০ মিনিটে।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রথমে পঞ্চগড় এবং ঠাকুরগাঁও জেলা নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির চেয়ানম্যান। এরপর দিনাজপুর জেলা নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসব বৈঠকে মূলত স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নেতাদের মতামত নেয়া হয়। তাদের বক্তব্যে শুনেন দলীয়প্রধান।

সর্বশেষ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান স্থানীয় এমপিদের সঙ্গে সমন্বয় করে নির্বাচনে প্রার্থী বাছাই করার জন্য জেলা ও উপজেলা বিএনপির নেতাদের নির্দেশনা দেন বলে সূত্রটি জানান। এছাড়া বৈঠকে দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনসহ বিভাগীয় বিএনপির সাংগঠিনক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক, জেলা ও উপজেলা বিএনপির সভাপিত এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। উৎস: মানবজমিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়