শিরোনাম
◈ পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ, উন্নয়নশীল বিশ্বের জন্য নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ রাজধানীর পরিবেশ ও জলাধার সংরক্ষণে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের ◈ ইরানের ১৪০ জায়গায় হামলা আমেরিকার, ‌তেহরা‌নেরও প্রত্যাঘাতও শুরু! কাতার, বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র আক্রমণ ◈ টানা বৃষ্টিতে নিউ মার্কেটে জলাবদ্ধতা, বন্ধ সব দোকান ◈ ভ্যানে ট্রাকের ধাক্কা, একই পরিবারের মা-দুই সন্তানসহ নিহত ৪ ◈ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা ◈ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১১ জেলায় বিজিবি মোতায়েন ◈ ড্যাপ বাস্তবায়নে রাজউক চেয়ারম্যান ও দুই সচিবকে আইনি নোটিশ ◈ প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সুখবর, বাড়ছে এককালীন ও মাসিক ভাতা

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ০৬:৫৩ বিকাল
আপডেট : ১২ জুলাই, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত, বিরোধী দলের ‘জুলাই সনদ’ ও গণভোট প্রসঙ্গে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ তুলে এর নিন্দা জানানো হয়

মনিরুল ইসলাম : ১১ জুলাই শনিবার রাত সাড়ে ৭ টায়  রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও  প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় উপস্থিত সদস্যবৃন্দ : সভায় স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস (ভার্চুয়ালি), গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর (মহাসচিব), আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।

গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্তসমূহ

পূর্ববর্তী সিদ্ধান্ত বাস্তবায়ন : সভায় মহাসচিব পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন এবং সদস্যদের অবহিত করেন।

সরকারি অগ্রাধিকার প্রকল্পে সন্তোষ : বর্তমান সরকারের বিভিন্ন অগ্রাধিকার প্রকল্প—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাতা প্রদানের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের উদ্যোগের প্রশংসা করে নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্য অর্জনের আশাবাদ ব্যক্ত করা হয়।

বিরোধী দলের সমালোচনা : বিরোধী দলের ‘জুলাই সনদ’ ও গণভোট প্রসঙ্গে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ তুলে এর নিন্দা জানানো হয়। একইসঙ্গে দলীয় অবস্থান জনগণের কাছে সুস্পষ্টভাবে তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়।


স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচন সামনে রেখে দলীয় ইউনিটগুলোকে সাংগঠনিক তৎপরতা জোরদারের আহ্বান জানানো হয়। দ্রুত জাতীয় কার্যকরী কমিটির সভা আয়োজনের সিদ্ধান্তও গৃহীত হয়েছে এবং এ দায়িত্ব মহাসচিবকে দেওয়া হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচন পর্যালোচনা : ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা শেষে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে নজরুল ইসলাম খান-কে।

আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি : প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের সাফল্য নিয়ে আলোচনা হয়। এই সফরের মাধ্যমে পারস্পরিক উন্নয়ন ও সহযোগিতা জোরদার হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয় এবং তারেক রহমান-কে অভিনন্দন জানানো হয়।

আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ : ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির পর পুনরায় সংঘর্ষ শুরু হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

জাতিসংঘে সাফল্য : পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়াকে সরকারের বড় কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করা হয়। এর মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

মাদক সমস্যা : দেশে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দলীয় কার্যক্রম জোরদার : দলীয় কার্যক্রম আরও সক্রিয় করতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সকল ইউনিট ও অঙ্গসংগঠনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

শোক প্রস্তাব : সাবেক কোষাধ্যক্ষ ও মন্ত্রী মিজানুর রহমান সিনহা এবং সাবেক মন্ত্রী হারুন-অর-রশীদ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

অসুস্থ নেতাদের জন্য দোয়া : স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস এবং নজরুল ইসলাম খান-এর শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে তাঁদের সুস্থতা কামনা করা হয়।

সভার সমাপ্তি : সবশেষে দলের চেয়ারম্যান ও  প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

আজ রোববার বিকালে বিএনপি মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়