শিরোনাম
◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও)

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ০১:০৭ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

দৃষ্টান্তমূলক রায়ে সন্তোষ: প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন নিসা মনির বাবা

মনিরুল ইসলাম: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা এলাকায় সংঘটিত শিশু নিসা মনির ধর্ষণ ও হত্যা মামলার দৃষ্টান্তমূলক রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত শিশুর বাবা রাজু মিয়া।

আজ শনিবার বিকেলে তিনি বিএনপির যুগ্ম মহাসচিব -এর সঙ্গে সাক্ষাৎ করে এ সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন হওয়ায় প্রধানমন্ত্রী -এর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

রাজু মিয়া বলেন, ঘটনার মাত্র ৯ দিনের মধ্যে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল এবং অল্প সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক রায় প্রমাণ করে সরকার নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। এ জন্য তিনি আদালত, পুলিশ প্রশাসন এবং এমরান সালেহ প্রিন্সের প্রতিও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এ সময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিসা মনির শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “ধোবাউড়ায় ধর্ষণ, মাদক, জুয়া এবং সব ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে আমরা দৃঢ় অবস্থানে থাকব। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইনের শাসন প্রতিষ্ঠা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

উল্লেখ্য, ময়মনসিংহের ধোবাউড়ায় পাঁচ বছর বয়সী শিশু নিসা মনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার চাঞ্চল্যকর মামলায় তিনজন প্রাপ্তবয়স্ক আসামিকে মৃত্যুদণ্ড এবং একজন অপ্রাপ্তবয়স্ক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
গত ৮ জুলাই ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। এর আগে ১৪ জুন ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনার পরদিন ১৫ জুন নিহত শিশুর বাবা ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। অভিযোগপত্র দাখিলের পর মাত্র ১০ কার্যদিবস এবং ঘটনার ২৫ দিনের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করে আদালত এ রায় প্রদান করে।

  • সর্বশেষ